ঈষদুষ্ণ কবোষ্ণ মনের যত বিমনা হাতিয়ার
রেখে দিয়ে জমা তোমার নীলকন্ঠার থামে,
আজ আমি নিঃস্ব হবো যুগল ভুরুর চপল ঘায়,
গৃহ সন্নাসে অবলিলায় মাতম হবে মরুর যতো,
তবু বিদ্রোহ আর পুথির দিব্বি সংগোপনে;
জেনে রাখা ভালো
প্রেম আর লোডশেডিং দুই এক;
হৃদয়বোধ্য দশক আর
দৈব বাণীই মৌলিক কবিতা,
এছাড়া সব এবড়ো খেবড়ো,
নিড়ানি বিহিন, অবৈধ।
একা হয়ে যাওয়া স্বপ্ন মানুষ
আর অশ্বারোহী দুই জানে খুবলে খেতে,
তবু চর্বীত চর্বন মিমাংসা গুলো ছিন্নভিন্ন; আমুল।
তবু যদি বাসোই তবে কবিতায় ভুল বিপদ হবে,
হবে কানাকানি বিষদ লাস্যে,
রুদ্র বিদায় অচল হবে সীমাহীন যোগ্যতায়, ভীরুতায়।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


