somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো:হাবিবুর রহমান(হাবিব)
এই যাদুর ঢাকার শহরে মাঝে মাঝেখুব একাকিত্ব গ্রাস করে আমায়।।একঘেয়ে পৃথিবীর প্রান্তরে বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-ভাবি, কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো।

“চাকুিরী. / ব্যবসায়ী/ উদ্যোক্তা কোনটা ভালো?”

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি জানি আপনারা সবাই খুব ভালো করেই বুঝেন উপরের বিষয় গুলো, তারপরও মূল আর্টিকেলটি শুরু করার আগে বিষয় তিনটি নিয়ে একটু বলে নেই-

চাকুরীঃ অন্যের হয়ে যখন কেউ কাজ করে বা সার্ভিস দেয়- যার বিনিময়ে তাকে বেতন দেওয়া হয় তাই চাকুরী। এখানে শর্ত হচ্ছে অন্যের হয়ে কাজ করা এবং তারে থেকে বেতন পাওয়া।

ব্যবসায়ঃ বৈধ যে কোন অর্থনৈতিক কর্মকান্ড যদি মুনাফা/লাভের উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে ব্যবসায় বলে। সাধারণ ভাবে বললে, ব্যবসায় মানে বৈধ ভাবে অন্যের পকেটের টাকা আপনার পকেটে আনার প্রকৃয়াই হচ্ছে ব্যবসায়। কাপড়ের ব্যবসায় অর শাড়ির ব্যবসায় হুয়াটইভার ইটইজ। এখানে শর্ত হচ্ছে নিজের হয়ে কাজ করবে, অন্যের পকেটের টাকা বৈধ উপায়ে নিজের পকেটে আনবে। আপনি এডভান্স হলে ব্যংক মারফতেও আনতে পারেন আপনার খুশি। আর তখন আপনাকে ব্যবসায়ী বলা হবে!

উদ্যোগঃ উদ্যোগে মূলত ব্যবসায় ই করা হয়, তবে নতুন কিছু মাধ্যমে অথবা নতুন ভাবে। অর্থাৎ সচারাচর যেভাবে হয় বা সবাই করে সেই ভাবে না করে, নতুন কোন মাধ্যম বা প্রকৃয়া উদ্ভাবণের মাধ্যমে অথবা নতুন কোন পণ্য বা সেবা নিয়ে যে ব্যবসা হয়- সেগুলোই হলো উদ্যোগমূলক ব্যবসায়। এখানে শর্ত হচ্ছে নতুন কিছু নিয়ে অথবা নতুন ভাবে করতে হবে ব্যবসায়টি। আপনি সেরকম কিছু শুরু করলে হবেন উদ্যোক্তা! ঝুঁকি বেশি, স্ট্রাগল হিউজ, প্রচুর শ্রম দিতে হবে- তবে আশার কথাহলো ফলাফল অতিউচ্চ!

চাকুরী/ব্যবসা/উদ্যোগ সবই যদি ক্লিয়ার হয়ে থাকেন, তবে বলেন তো-
“জনাব হাসান একজন ডাক্তর” তাহলে তিনি কি চাকুরীজীবী/ব্যবসায়ী/উদ্যোক্তা”
প্রশ্নটা দেখে আমারে গালি দিয়েন না ভাই, অনেকেই আছে এই প্রশ্নটা নিয়েই কনফিউজ হবে! এবং অনেকের এই জনাব হাসান কখন চাকুরীজীবী/কখন ব্যবসায়ী আর কখন উদ্যোক্তা ধরতে কষ্ট হবে! যাক ধরে নিলাম, আপনারা উত্তরটা বের করতে পারবেন।

আজকে এই চাকুরী/ব্যবসা/উদ্যোগ? এই আর্টিকেলটি একটি বিষয় ক্লিয়ার করতে লিখতেছি। অনেক সময়েই অনেকে প্রশ্ন করে- চাকুরী ভালো, না ব্যবসায় নাকি উদ্যোক্তা হওয়া??

আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি দুধ ভালো না, দই ভালো? আপনি কি উত্তর দেবেন। এই প্রশ্নটা একটু জটিল হয়ে গেল, পরে সাইনটিফিক ব্যাখ্যা চলে আসবে, এটা ভুলে যান।

তারচেয়ে এটা বলুন- “লুঙ্গি ভালো নাকি প্যান্ট?”
এখানেও সেইম জিনিস টা কাজ করে। যে লুঙ্গি পড়তে পছন্দ করে সে বলবে লুঙ্গি ভালো, এর পক্ষে তার হাজারটা যুক্তি দেখাবে। আর যে প্যান্ট পড়তে পছন্দ করে সে বলবে প্যান্ট ভালো এবং এর পক্ষেও অনেক যুক্তি দেখাতে পারবে। তবে কারো যদি হঠাৎ লুঙ্গি খুলে ইজ্জতের ফালুদা হয়ে থাকে এবং প্যান্টের জিপার কখনও আটকে পড়ার অভিজ্ঞতা থাকে- তবে সে প্যান্ট বা লুঙ্গি দুটোই অপছন্দ করতে পারে। (জাস্ট কিডিং, ডোন্ট মাইন্ড)

তাই, এখন আপনার কি মনে হয় কোনটা ভালো? এই উদাহরণটা দেওয়ার পর হয়তো বিষয়টা পরিষ্কার হবার কথাই।
তারপরও একটু ফাউ প্যাচাল বলি, সময় থাকলে পড়তে পারেন।
আমাদের হাজারো লাখো শিক্ষত তরুণ স্বপ্নদেখে, তার স্বপ্নের চাকুরীর। আবার অনেকেই এমন আছে যারা লাখ টাকার চাকুরী ছেড়ে দিয়ে নিজে কিছু করবে বলে ব্যবসায় নামে, উদ্যোগমূলক কিছু শুরু করে। তাই চাকুরী ভালো, না ব্যবসায় নাকি উদ্যোক্তা হওয়া এই কমদরকারী বিষয়ে মাথা না ঘামিয়ে ভাবুন- আপনার জন্য কোনটা ভালো??

আপনার জন্য কোনটি বেষ্ট চয়েজ হবে, বা কোনটি সত্যি আপনার জন্যেই।
এইখানেই মিরাকলটা থাকে । আপনার জন্য চাকুরী ভালো হবে, না ব্যবসায় নাকি উদ্যোক্তা হওয়া? এটা কি করে বুঝবেন? হয়তো আপনি এখনই উত্তর খোঁজার চেষ্টা করছেন, লাভ নাই এখন উত্তর খুজেঁ।

এর উত্তরটা খুঁজতে হলে, আপনার নিজেকে যতেষ্ট সময় দিতে হবে। নিজেকে নিজে সবচেয়ে ভালো বুঝতে হবে। এমন অনেকেই আছে, যারা নিজের সম্পর্কে অনেক কম জানে, কম বুঝে এবং নিজেকে ঠিকমত মূল্যায়ণ করতে পারে না। বিলিভ ইট অর নট, এ্যাজ ইউর খায়েশ(ইচ্ছা)। আপনাকে একসেট প্রশ্ন করতে হবে নিজের জন্য, সময় নিয়ে বুঝেশুনে তার উত্তর করতে হবে। তারপর আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোনটি ভালো হবে- চাকুরী না ব্যবসায় নাকি উদ্যোক্তা হওয়া।

সেই প্রশ্নসেট আপনাকেই বের করতে হবে- তবে যদি প্রশ্নসেট করতে না পারেন পরের পোস্টে একটু সহায়তা করবো ইনশাআল্লাহ। তবে উত্তরগুলো নিজেই করতে হবে মাস্ট মাস্ট।
শেষে আপনি নিজেকে ভালো বুঝেন কি না এর একটা টেষ্ট দেবেন- যদি কোন প্রশ্নে আপনার কনফিউশ হতে হয়ে, ধরে নিবেন নিজেকে আরো একটু সময় আপনার দিতে হবে। আরো বুঝতে হবে।

১.আপনার প্রিয় রঙ কি এবং এটি প্রিয় হবার কারণ কী?
২.আপনার প্রিয় ব্যাক্তিত্ব কে এবং কেন?
৩.আপনার সবচেয় খারাপ গুন কোনটি? যা আপনি সবসময়ই চান বদলে ফেলতে?
৪.আপনি কেন রেগে যান এবং কী কী কারণে বেশি রাগেন?
৫. নিজেকে আপনি কতটুকু ভালোবাসেন এবং কেন?

এরকম দশটি প্রশ্ন ঠিক করুন উত্তর দিন। কোনটায় কনফিউজ হলে, নিজেকে আরো সময় দিন। কারণ আপনার নিজেকে আরো একটু সময় দেওয়ার আছে!
যে যেটা করেন চাকুরী/ব্যবসায় ভালো করে করেন। ভালোবেসে করেন। আপনাদের সফলতা কামনা করছি।
কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
(ভুলক্রটির জন্য ক্ষমা না করলেও ভুলগুলো ধরে দিবেন প্লিজ)

সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

কেন নিজে নিজে এআই দিয়ে, নেট ঘেটে ডাঃ জাহাঙ্গীর কবির স্যারের সব সত্যতা পাচ্ছে...!

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

বারডেম সহ সকল ডাক্তারদের উচিত নন কমিউনিকেবল ডিজিজ গুলো বেশি বেশি ঔষধ দিয়ে, ছয় বেলার জায়গায় দরকার হলে আরো কয়য়েক বেলা মুড়ি, বিস্কুট, খই এর সাথে আরো কিছু যোগ করে,... ...বাকিটুকু পড়ুন

×