somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

এই যাদুর ঢাকার শহরে মাঝে মাঝেখুব একাকিত্ব গ্রাস করে আমায়।।একঘেয়ে পৃথিবীর প্রান্তরে বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-ভাবি, কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো।

আমার পরিসংখ্যান

মো:হাবিবুর রহমান(হাবিব)
quote icon
আমি আছি ব্যাক বেঞ্চার, আর কিছু ভাবনা আছে নিঃসঙ্গ। কিছু কথা আছে কাউকে বলতে না পারার- সেগুলো বলতেই আমার কিবোর্ড চাপাচাপি.।...।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

একাকিত্বের পঙতিমালা-০১

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ১৪ ই মে, ২০১৮ রাত ৯:৫৫

আকাশ ভালোবাসি না-
তাই বলে কি তৃষ্ণা পেলে জল পাবো না?
তাই বলে কি নীল চাদরের নীল পাবো না?

কোথাও যদি ঠাঁই না মেলে
একটু খানি ঠাঁই পাবো না?
কোথাও যদি শান্তি না পাই..

কোথাও যদি সঙ্গি না পাই
একটু খানি সঙ্গ পাবো না?
কোথাও যদি আস্থা না পাই..

আকাশ ভালোবাসি না-
তাই বলে কি কষ্ট পেলে নীল পাবো... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৮৯ বার পঠিত     like!

ভাগাভাগির অন্য নামটাই কি ভালোবাসা অথবা সম্পর্ক নয়?

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ১১ ই মে, ২০১৮ বিকাল ৪:১০

এই পৃথিবীতে যারা সহজ ভাবে চিন্তা করে, সহজ করে ভাবতে জানে- মানুষ তাকে ভালোবাসে সাবলিল ভাবে। হৃদয়ের গভির থেকে। মানুষ তাকে বিশ্বাস করে তর্কের উর্দ্ধে গিয়ে।

কিন্তু যারা বিশ্লেষণের বিভাজণে যুক্তি খুঁজে বেড়ায়, সহজ বিষয়ের পেছনে ভিন্ন কোন বিষয় আছে কিনা তার প্রতিই নজর দেয় বেশি-তারা মানুষের সাবলিল ভালোবাসাটা একটু... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮৭ বার পঠিত     like!

তোমরা ভুলে গেছ, মল্লিকা’দির নাম

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১

“তোমরা ভুলেই গেছ মল্লিকা’দির নাম..

জনপ্রিয় একটি বাংলাগানের চরণ, যেখানে বুঝানো হয়েছে খুব আলোচিত বিষয়ও সময়ের কারণে আমরা ভুলে যাই। যা কিছু হারিয়ে যায় তা কি কখনই আর ফিরিয়ে আনা যায়??

আমরাও তো হারিয়ে ফেলেছি কতশত মল্লিকা দের! তাদের ক’জনের নামই বা আমাদের মনে আছে? তনু, মিতা, ফেলানি আর দুএকজন ছাড়া। তাদের... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ১০৩৩ বার পঠিত     like!

সময়! এক অমিমাংসিত রহস্য।

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৮

সময়!
জগতের সবচেয়ে বড় অমিমাংসিত একটা রহস্য সৃষ্টিকারি অথবা নিজেই একটা বিরাট রহস্য। সবচেয়ে বিখ্যাত গল্পের জন্মদাতা অথবা নিজেই অনেকগুলো গল্পের সমষ্টি। ভালো সময়; খারাপ সময়। উত্তেজনার সময়; নিরস সময়; যৌবনের সময়; বার্ধকের সময়। সময়ের আগে-পরে মানুষ আরো কতশত বিশেষণ যে বসায় তা স্বয়ং মানুষও ঠিক জানে না।

৬০ বছরের বৃদ্ধা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

ঘাতকের অস্তিত্ব টের পাচ্ছি।

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৬

"বুকের গভিরে জমে থাকা কষ্টগুলোই এক সময় ঘাতক হয়। তারপর শ্বাসরুদ্ধ করে খুন করে ফেলে সমস্ত ভালো লাগা, পছন্দ, শখ-আহ্লাদ। জন্মায় পৃথিবীর প্রতি অনাগ্রহ, মানুষের প্রতি এবং সমস্ত সম্পর্কের প্রতিও।

কষ্টথেকে জন্ম নেয়া এই ঘাতকটি বড় অদ্ভুদ, বড় বেপরোয়া, মারাত্মক। কষ্টথেকে জন্ম নেয়া এই ঘাতকটিকে শক্তি যোগায় একাকিত্ব, আরো বেপরোয়া... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

কল্পনার পাতায় স্বাধিনতা (১ম পর্ব)

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬

প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সকল যোদ্ধাদের। সেই সাথে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।
----------------------------------------------------------------------------------------------------------------------------------



২৫ মার্চ,১৯৭১।

আচ্ছা, তুমি এমন কেন আজকাল?
-কেমন?
এই যে উদাসীনতা, আগে তো এমন দেখি নি! এই পৌনে দুঘন্টা যাবৎ আমি অপেক্ষা করেছি। তোমার কোন খবর নাই।
-তোমার কোন খবর না থাকলেও; আমি কিন্তু সারাজীবন অপেক্ষা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২১৬ বার পঠিত     like!

যৌবনের জীবন

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬

রোজ; এই এতো এতো জীবন নড়েচড়ে ওঠে
এই এতো এতো ভ্রুণের ভিড়ে।
এই এতো এতো জীবন, জিবনের মিছিল।
মিছিলে মৃত্যু, আবার থেমে যায় জীবন।
জীবনের নড়াচড়া।

ভোর হলে এই ছুটে চলা জীবন
জীবনের গন্তব্যে মাঝ পথেই থেমে যায়
পথের শুরুতেও কি থেমে যায় না?
সময় এক চলন্ত এসকেলেটর,
আমি উঠে দাড়াই, দাঁড়িয়েই উঠে যাই
যাদের আরো একটু বেশি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     like!

নিজের ভেতর নিজেই অচেনা, তবে দুনিয়া চিনবে কেমনে??

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৫

একটি বই পড়েছি, বইয়ের কথাগুলো আমাকে দারূণ ভাবে প্রভাবিত করেছে।
এই প্রথম ৫২৭ পৃষ্ঠার একটি বই, প্রথম লাইন থেকে শেষ লাইন অবধি পড়ে শেষ করেছি! নিজের কাছে নিজেরে কেমন জানি ধৈর্যশীলদের তালিকাভুক্ত করতে ইচ্ছে করছে ।কিন্তু আমি জানি আমি সেটা না। বইটির কথাগুলো যে আমাকে আমাকে শুধু প্রভাবিত করেছে তা না,... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৩২১ বার পঠিত     like!

কেন পাগলিটাও জন্মদিবে ফুটফুটে শিশু?

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

জন্ম কি এতই সস্তা?
হাবিব রহমান।

মৃত্যু সে তো সস্তা জিনিস,
রাস্তার মোরে গাড়ির চাকায় পাওয়া যায়।
পাওয়া যায় মাঝির নৌকায়, বোটে, লঞ্চে।

লাইন থেকে রেল চ্যুত হলে পাওয়া যায় মৃত্যু,
ছিটকে পরা বিমান, দূর্ভিক্ষ, মহামারিতেই পাওয়া যায় হাজার হাজার।

মৃত্যু সে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৯৬ বার পঠিত     like!

“চাকুিরী. / ব্যবসায়ী/ উদ্যোক্তা কোনটা ভালো?”

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪


আমি জানি আপনারা সবাই খুব ভালো করেই বুঝেন উপরের বিষয় গুলো, তারপরও মূল আর্টিকেলটি শুরু করার আগে বিষয় তিনটি নিয়ে একটু বলে নেই-

চাকুরীঃ অন্যের হয়ে যখন কেউ কাজ করে বা সার্ভিস দেয়- যার বিনিময়ে তাকে বেতন দেওয়া হয় তাই চাকুরী। এখানে শর্ত হচ্ছে অন্যের হয়ে কাজ করা এবং তারে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩০০ বার পঠিত     like!

ব্যবসা পাতির সেকাল একাল V-1.0

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪



ব্যবসা পাতির সেকাল একাল V-1.
প্রথমেই সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যাদের আত্নত্যাগেই আজকের বাংলাভাষাকে ফিরে পেয়েছি।
এবং অাজ বাংলায় ব্লগিং করি!

(আমার ব্লগগুলো একট ইনফরমাল ল্যাঙ্গুয়েজের। আমি ব্লগ লেখায় বেশি ফরমালিটি
পছন্দ করি না, কারণ অবসর সময়টা উপভোগ করার জন্য আমি ব্লগ লেখি। সেখানে
ফরমালিটি করে লিখতে গেলে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৫০ বার পঠিত     like!

পরকীয়া!;সামাজিক আতঙ্কের আরেক নাম!

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭

পরকীয়া!;সামাজিক আতঙ্কের আরেক নাম!



বিবাহিত কোন পুরুষ বা মহিলার, বিবাহ বহিঃভূত অন্যকোন
পুরুষ বা মহিলার সাথে প্রেম বা অনৈতিক যে কোন সম্পর্ককে
পরকীয়া বলে। এটি সামাজিক ভাবে অত্যন্ত ঘৃণিত, আইনগত
ভাবে অবৈধ এবং ইসলামের দৃষ্টিতে কঠোরভাবে নিষিদ্ধ।
অধিকাংশ ক্ষেত্রে পারিবারিক কলহ, বিবাহবিচ্ছেদ এবং বিভিন্ন
সামাজিক অপরাধের নেপথ্যের কারণ এই পরকীয়া... বাকিটুকু পড়ুন

১৯ টি মন্তব্য      ৮২৬ বার পঠিত     like!

কবে সত্যিকার নির্যাতন মুক্ত হবে আমাদের বোনেরা? কবে সত্যিকার অর্থেই তাদের অধিকার প্রতিষ্ঠা হবে?

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৮

অনেক ক্ষন ধরে মনটা খুব কান্না করছে, তাই হৃদয়ের অশ্রু দিয়ে কিবোর্ড টাকে না ভিজিয়ে থাকতে পারলাম না।”


“ছোট্ট একটি মেয়ে।
ধরুন আপনার নিজের মেয়ে বা বোনই। পনেরো কিংবা ষোলো বছর বয়স। আপনার পরিবারের হাসি-আনন্দ সে। সুখের প্রজাপতি হয়ে সে সারাদিন সুখ বিলি করে এখানে ওখানে। সে আপনার খুব আদরের ,... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪৯৭ বার পঠিত     like!

উদ্যোম নিয়ে শুরু করে বিশ্বাসে এগিয়ে গেলে সফলতা আসবে ইনশা অাল্লাহ.

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

উদ্যোমে হয় পর্বত আরোহণ,
উদ্যোমে হয় হিমালয় জয়
উদ্যোম ছাড়া কিছুতে কিছু নয়...
শুরুতেই থাকে শত বাঁধা
শুরুতেই থাকে ভয়
শুরু না করলে কিছুতে কিছু নয়...
বিশ্বাসে থাকে ভালোবাসা
বিশ্বাসে থাকে সুখ
ব্যার্থ তবু বিশ্বাসে ই বাঁধি বুক...
আমি স্বপ্নদেখি সাধারণ
তবে নিজের মতো বাঁচার
অামার আশাগুলো ছোট কিন্তু
অনেক ভালোবাসার।
©হাবিব রহমান®
উদ্যোম ছাড়া আসলে কোন কাজই শুরু করা যায় না, আর কাজ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     like!

যাতে ভালোলাগা নেই, তাতে তৃপ্তিও থাকে না!

লিখেছেন মো:হাবিবুর রহমান(হাবিব), ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯

"আমি ভালোবেসেছি "Marketing"কে,
কিন্তু কপালের গুণে বিয়ে করতে হয়েছে "Management" কে...
তাই এখন আর সংসার ভালো লাগে না..."
মনে হয় পড়ালেখা ছাইড়া, কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়া বার্মিজ আচার বিক্রি করি....
২৭ এপ্রিল থেইক্কা বলে থার্ড সেমিস্টার ফাইনাল..।সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট এখনও পাই নাই, এর নাম ছয় মাসের সেমিস্টার!
এর নাম পাবলিক ভার্সিটির পড়াশোনা!

(বিঃদ্রঃ কোন... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ২৫৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬৪০৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ