জন্ম কি এতই সস্তা?
হাবিব রহমান।
মৃত্যু সে তো সস্তা জিনিস,
রাস্তার মোরে গাড়ির চাকায় পাওয়া যায়।
পাওয়া যায় মাঝির নৌকায়, বোটে, লঞ্চে।
লাইন থেকে রেল চ্যুত হলে পাওয়া যায় মৃত্যু,
ছিটকে পরা বিমান, দূর্ভিক্ষ, মহামারিতেই পাওয়া যায় হাজার হাজার।
মৃত্যু সে তো সস্তা জিনিস।
কিশোরীর শাড়ির আচঁল-উড়নায় পাওয়া যায়,
পাওয়া যায় লাফিয়ে; বিষের শিশিতে, এক গাদা ঘুমের বড়িতে।
বন্দুকের গুলি, বোমা, কামান-
মৃত্যুকে সহজ করার কতো আয়োজন।
মৃত্যু সে তো সস্তা জিনিস।
দেখেছি ইতিহাস ঘেটে-
কিন্তু জন্ম-
সে তো এতো সস্তা না, সহজ না।
কতরাত নির্ঘুম কাটাতে হয় একটা জন্মের জন্য,
কতটি কচি পায়ের আঘাত,
কতটি মাস ধরে সয়ে যেত হয়,
কত ত্যাগ লাগে একটি জন্মের জন্য।
তবে কেন?
জন্মদের পাওয়া যাবে-
ডাস্টবিনের আবর্জনায়; জমির আইলে; কুকুরের মুখে?
কেন পাগলিটাও জন্মদিবে ফুটফুটে শিশু?
লিখন কালঃ ২৮।০২।২০১৮।
ভাষার মাস শেষ করলাম, একটি ঘৃণিত ঘটনাকে নিয়ে একটু লিখে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

