somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো:হাবিবুর রহমান(হাবিব)
এই যাদুর ঢাকার শহরে মাঝে মাঝেখুব একাকিত্ব গ্রাস করে আমায়।।একঘেয়ে পৃথিবীর প্রান্তরে বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-ভাবি, কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো।

যৌবনের জীবন

২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোজ; এই এতো এতো জীবন নড়েচড়ে ওঠে
এই এতো এতো ভ্রুণের ভিড়ে।
এই এতো এতো জীবন, জিবনের মিছিল।
মিছিলে মৃত্যু, আবার থেমে যায় জীবন।
জীবনের নড়াচড়া।

ভোর হলে এই ছুটে চলা জীবন
জীবনের গন্তব্যে মাঝ পথেই থেমে যায়
পথের শুরুতেও কি থেমে যায় না?
সময় এক চলন্ত এসকেলেটর,
আমি উঠে দাড়াই, দাঁড়িয়েই উঠে যাই
যাদের আরো একটু বেশি তাড়া
চলন্ত এসকেলেটরেও তারা দৌড়ে চলে!
জীবনও কি দৌড়ে চলে না?
এসেকেলেটর চলে, আমরা চলি
জীবনও চলে তার নিয়মে!
একটি জীবনে তিন তিনটে গতি-
শেষ গন্তব্যে পৌছাতে কি
খুব বেশি সময় লাগার কথা?

অল্প সময়ের পথ,
কত পাথেয় কুড়াণোর প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু!
অথচ আমরা?
জীবনের এসকেলেটরে দাঁড়িয়ে-
সবুজ দূর্বাঘাসের উপর দুটি ঘাসফুল ফুঁটে আছে
কদম গাছের ডালটায়, দুটি কবুতর চুমু খাচ্ছে
কুকুর ‍দুটি সংগম সংযত করতে না পরে রাস্তায় নেমে আসছে,
আমরা আড় চোখে তােকিয়ে ফিক করে হেসে, বাঁ দিকে ফিরে
মজা নিতে নিতে- পাথেয় কুঁড়াতে ভুলে গেছি।

গন্তব্যে যখন পৌঁছাবে-
কেউ কি এক তোঁড়া ফুল নিয়ে এসে বলবে?
আপনার সাম্রাজ্যে আপনাকে স্বাগতম
এ সকলই আপনার মনের বিপরীতে যুদ্ধ জয়ের এনাম।
নাকি বাম হাতে জলন্ত আগুনের শিলা টা দিয়ে বলবে,?
তুই আমানতের খেয়ানতকারি, তুই প্রতিশ্রুতি ভঙ্গকারী-

লেখকঃ হাবিব রহমান।
ঢাকা।২৩/৩/১৮
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×