আকাশ ভালোবাসি না-
তাই বলে কি তৃষ্ণা পেলে জল পাবো না?
তাই বলে কি নীল চাদরের নীল পাবো না?
কোথাও যদি ঠাঁই না মেলে
একটু খানি ঠাঁই পাবো না?
কোথাও যদি শান্তি না পাই..
কোথাও যদি সঙ্গি না পাই
একটু খানি সঙ্গ পাবো না?
কোথাও যদি আস্থা না পাই..
আকাশ ভালোবাসি না-
তাই বলে কি কষ্ট পেলে নীল পাবো না?
তাই বলে কি রংধনুকের রঙ পাবো না?
(আজকাল খুব একা একা লাগে এই কোটি মানুষের শহরে। যা কিছু ভুল পিছে, কুঁড়ে কুঁড়ে খায় সারাদিন। একটু আলাদা হতে চেয়ে মনে হয় খুব বেশি ভিন্ন রকম হয়ে গেছি। গভির ভাবে চিন্তা করতে গিয়ে আনন্দের ভাষা হারিয়ে ফেলেছি, আদর্শ আচারণ করতে গিয়ে বেপরোয়া উল্লাস ভুলে গেছি। এখন শুধু মনে হয় জোড় করে নিজেকে বদলানোর কোন দরকার ছিলো না, তাহলে এতো সাইডইফেক্ট ভোগ করতে হতো না। বয়সের সাথে যে স্বাভাবিক পরিবর্তন সেটাই যতেষ্ট। অযথাই দূরত্ব হয়, অভিমান হয়।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

