somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো:হাবিবুর রহমান(হাবিব)
এই যাদুর ঢাকার শহরে মাঝে মাঝেখুব একাকিত্ব গ্রাস করে আমায়।।একঘেয়ে পৃথিবীর প্রান্তরে বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-ভাবি, কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো।

তোমরা ভুলে গেছ, মল্লিকা’দির নাম

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“তোমরা ভুলেই গেছ মল্লিকা’দির নাম..

জনপ্রিয় একটি বাংলাগানের চরণ, যেখানে বুঝানো হয়েছে খুব আলোচিত বিষয়ও সময়ের কারণে আমরা ভুলে যাই। যা কিছু হারিয়ে যায় তা কি কখনই আর ফিরিয়ে আনা যায়??

আমরাও তো হারিয়ে ফেলেছি কতশত মল্লিকা দের! তাদের ক’জনের নামই বা আমাদের মনে আছে? তনু, মিতা, ফেলানি আর দুএকজন ছাড়া। তাদের নামও মনে রাখার নেপথ্যে মিডিয়াদের বাড়াবাড়ি! অন্যায় কিছু বললাম? হয়তো অথবা না, একটি মেয়ে ধর্ষন হলে সংবাদকে আর্কষণীয় করতে কিছু মিডিয়া যেখাবে উঠেপরে লাগে! যারা মারা যায় তারা বেঁচে যায় নিজের মতন, আর যারা ভাগ্যের কারণে বেঁচে যায়, বাঁচবার শেষ উপায়টুকুও আর থাকে না। অথচ ধর্ষনকারী, অপরাধীর দিব্যি ঘুড়ে বেঁড়ায়। আর কিছু সস্তা নিউজ পোর্টলের অবদানে মল্লিকা দের নামটা আরও কিছুদিন আমাদের মনে থাকে কিন্তু বিচার টা ঠিক পায় ই না। ফাইলের নিচে চাপা পরে ধুলো জমতে থাকে ওসব মল্লিকাদের খুণের উপর। যতদিন যে দেশে অপরাধের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা যাবে না, সেদেশে সে অপরাধ বেড়েই যাবে। বাংলাদেশেও কি তাই হচ্ছে না!

ঢাকার মতো একটা শহরে পাবলিক বাসে মেয়েরা নিরাপদ না, মেয়েরা কতটুকু নিরাপদ তাতের কর্মক্ষেত্রে? আজকের বাংলাদেশে পাঁচ বছর, আট বছর, এগারো বছরের মেয়েদের ধর্ষণের খবরে পত্রিকার পাতা ভরে যায়। ন্যায় বিচারের রায় শুনে কখনও ধর্ষিতার পরিবারের হৃদয় ভরে কি?!

মল্লিকাদের নামের তালিকা আর কত বড় হলে, এদেশের বিচার ব্যবস্থার বিবেক জেগে উঠবে! আর কত মল্লিকাদের নাম উচ্চরণের সময় তার আত্নীয় স্বজনদের গলায় কাছে কিছু একটা কাঁটার মতন আটকে যাবে? যাকে আমরা কষ্ট, যন্ত্রণা বা দীর্ঘশ্বাস বলি!?

আমারও একটি ছোট বোন আছে। হয়তো বা আপনারও আছে। প্রতিদিন হাজারো এলোমেলো দুচিন্তা মনটাকে বিষিয়ে তুলে। স্বাধিনতার সাতচল্লিশ বছর পরেও যখন এদেশে অন্যতম শক্তিশালি; সাহসী একজন নারী প্রধানমন্ত্রি! তখনও যদি এদেশে নারীরা নিরাপদ থাকতে না পারে, তাহলে আর কবে তারা নিরাপদ হবে?? বলতে পারেন!
নিজের বাড়িতে, কর্মক্ষেত্রে, বাসে কিংবা উন্মুক্ত রাস্তায়?? কবে নিরাপদ হবে আমার আদরের বোনটি, আপনার কলিজার টুকরো মেয়েটা?
যদি আমি, আপনি তাদের জন্য নিরাপত্তার বলয় গড়ে তুলতে না পারি...

আমরা আর কোন মল্লিকা দি কে‘ হারাতে চাই না..


সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×