কত যে সুন্দর আকাশের নিশাকর,
তাহার আলোয় সারা নদি ঝলঝল করে রাতভর।
কত যে সুন্দর নদীর হিল্লোল,
দূর থেকে কর্ণ পাতলে শোনা যায় তার কলরোল।
কত যে সুন্দর উজ্জ্বল তপন,
তপন ছাড়া কৃষক বীজ করে না বপন।
কত যে সুন্দর সবুজ বন,
তারা নড়তে থাকে পেলে পবন।
কত যে সুন্দর শুকন্ত চোখে পরে,
তাহা দেখলে আমার হৃদয় আনন্দে ভরে।
এই সুন্দর সবকিছু বিধাতার সৃষ্টি,
আমার মন ভরে তাহার উপর পরলে দৃষ্টি।
মোঃ এম আর উদ্দিন সরকার (হৃদয়)
দাউদকান্দি, কুমিল্লা।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



