somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইফেক্টিভ স্টাডি স্ট্র্যাটেজি

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ি তো সবই কিন্তু কিছুই মনে থাকে না ।
পড়া পড়ি কিন্তু মুখস্থ হয় না ।
পড়ি কিন্তু বুঝি না ।
পড়ায় মনই বসে না ।


এরকম প্রবেলম গুলো আমরা নিজেরাই হয়ত সম্মুখীন হচ্ছি কিংবা অন্যরা হচ্ছে । কাজেই আজকে আমি আমার পর্যবেক্ষণ এর আলোকে চেষ্টা করবো এসবের কারণ অনুসন্ধান ও সম্ভাব্য সমাধান ।


কোন পড়ায় আমাদের কিংবা পড়া কেন যেকোন কিছুতে আমাদের মনযোগ তখনই আসে যখন আমরা তার প্রয়োজন উপলব্ধি করি । যেমন আপনি এয়ারপোর্টে গেলে নানা রকম কথা শুনবেন কিন্তু আপনি একমাত্র আপনার ফ্লাইট ইনফরমেশনটাই ক্যাচ করতে পারবেন কারণ আপনি জানেন এটা মিস করলে আপনার বিমান যাত্রাই বাতিল । এটাই হলো প্রয়োজন অনুসন্ধান ।

দ্বিতীয় যেটা বলবো তা হলো আপনার স্নায়বিক সন্নিবেশন । অর্থাৎ পাশের রুমে কেউ জোরে গান বাজাচ্ছে , কিংবা টিভিতে আপনার প্রিয় কোন প্রোগাম চলছে কিংবা আপনি কারো জন্য অপেক্ষা করছেন তখন চাইলেও আপনি পড়তে পারবেন না ঠিক ভাবে।

উপযুক্ত প্রক্রিয়া আরেকটা মূল দিক । প্রতিটি জিনিস আয়ত্বের একটা সিস্টেম আছে । এটা আবার মানুষে মানুষে আলাদা । কাজেই আপনার জন্য কিংবা টপিকের উপযোগী কোন প্রক্রিয়া যদি আপনি অনুসরণ না করেন তবে কোনদিনও পড়া আপনার মাথায় ঢুকবে না ।

লাস্ট যেটা বলবো সেটা হলো সাগরে ডুব দেয়া । আমি তো কিছুই পারি না , তাই এ টু জেড সব পড়ি বা পড়তে হয় সেটা হলো এই ব্যাপারটা । যেমন কেউ যদি বলে আমি তো কম্পিউটার চালাতে জানি না !!! কিংবা আমি তো রান্না জানি না । এসব তো হওয়া অসম্ভব ।কারণ এটলিস্ট কীবোর্ড দিয়ে টাইপিং (স্লো হোক না কেন) কিংবা ভাত রান্না বা ডিম ভাজির মত বিষয়গুলো আপনি নিশ্চয়ই জানেন । সেক্ষেত্রে আমি কিছুই জানি না সেটা হলো কি করে ।


এবার আসি কি করা যায় এসব দূর করতে.......

প্ৰথমেই আপনাকে পড়ার গুরুত্বটা নির্ণয় করতে হবে । অর্থাৎ এটা জানাতে আপনার কি উপকার হবে বা না জানলে কিরকম ক্ষতি হবে । যেমন আপনি যদি বাংলাদেশ এর ইতিহাসই পড়েন । সেখানে আপনার বের করতে হবে আমি এসব জানলে লাভটা কি হবে । যেমন আপনি একটা কারণ পেলেন যে এটা জানলে আপনি চাকরি পরীক্ষায় ভালো করবেন কিংবা আমাদের সমাজের বিকাশের বিষয়টি বুঝতে পারবেন । এখন যদি আপনি কোন কারণই বের করতে না পারেন তবে সেটা কোনকালেই আপনার আয়ত্ব হবে না । কাজেই প্রথম ধাপ টা হলো পড়ার গুরুত্ব অনুধাবন , আপনার প্রয়োজন এর প্রেক্ষিতে ।

দ্বিতীয় ব্যাপারে বলবো আপনি পড়ার সময় সকল জিনিস থেকে নিজেকে আলাদা করে নিবেন । মানে ওই সময়টা কেবল পড়বেন ই । এটা করার জন্য আপনার দরকারি কাজ গুলো আগেই সেরে নিতে হবে । ফোন বা কম্পিউটার এর নেশা থাকলে সেগুলো বন্ধ করে রাখতে পারেন । আর এমন সময় বেছে নেবেন না যখন আপনার অন্য কাজ থাকে। আর মন ভাল থাকাটা জরুরি ।মন যদি খারাপ থাকে তবে পড়ায় মন দিতে পারবেন না । এছাড়া খালি পেটে , ক্ষুদা নিয়ে এভাবেও সম্ভব না । সুস্থ থাকা অবস্থায় পড়তে বসতে হবে । শরীরের উপর জোর জবরদস্তি নয় ।

তৃতীয় ধাপটা অনেক গুরুত্বপূর্ণ । আপনাকে ঠিক করতে হবে কোনভাবে আপনার পড়াটা সোজা লাগে। যেমন হতে পারে আপনি ইংরেজি শিখতে চান , কেউ আপনাকে বললো যে বিবিসি শুনুন বেশি করে কিন্তু আপনার আবার নিউজ শুনতে ভালো লাগে না , তবে আপনার মুভি দেখতে ভালো লাগে । কাজেই যেটা ভালো লাগে ওটাই করুন । সাবটাইটেল সহ ইংরেজি মুভি দেখুন । এছাড়া হয়ত আপনি ক্যালকুলাস এর ইন্টিগ্রেশন বুঝতেই পারছেন না , আপনি চাইলে ইউটিউবে ভিডিও দেখুন । এই ধাপে আপনি যত বেশি ইন্টারনেট ইউজ করবেন ততই ভালো ।

চতুর্থ বিষয়টা হলো দুর্বলতা অনুসন্ধান । আপনি ধরুন যে ভাবেন , আমি তো ইংরেজি ব্যাকরণ এর ডিগ্রি পারি না। তো শুরুতেই আপনি বইয়ের বা ইন্টারনেট থেকে ডিগ্রি চেঞ্জ করার একটা টেস্ট দিন । দেখুন কোন গুলো হয়েছে আর কোন গুলো হয়নি । বা কিসে বেশি ভুল হয়েছে আর কিসে কম ভুল হয়েছে । যেগুলো আপনি কম ভুল করেছেন সেগুলো আপনি জানেন মোটামুটি । কিন্তু আপনি হয়ত আগেই ভেবেছিলেন যে আপনি মোটেই ডিগ্রি পারেন না । এবারে যেগুলো ভুল হলো সেগুলো পড়ুন , পড়া শেষ হলে আবারো একটা টেস্ট দিন । দেখবেন যে আপনার ভুল উল্লেখ্যযোগ্য হারে কমে গেছে । এবারেও এই টেস্টেও যেসব টপিকে ভুল হলো সেগুলো আবার পড়ুন , এরপর আবারো টেস্ট দিন । দেখবেন যে আপনার দুর্বলতা অনেক কমে গেছে ।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×