somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনার গল্প

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনা বা গোল্ড হলো পৃথিবীর অন্যতম জনপ্রিয় ধাতু। মেয়েদের সৌন্দর্য্যের সাথে বিষয়টা প্রায় ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা সোনা বাদেও আরো এত এত যে ধাতু পৃথিবীতে আছে যেমন লোহা তামা নিকেল ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ইত্যাদি এগুলো এলো কোথা থেকে ???


হুম যারা সাইন্সের ছিলেন কিংবা বিজ্ঞান বিষয়ের খোঁজ রাখেন তারা নিশ্চয়ই জানেন যে নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরণের ফিশন আর ফিউশন । ফিশনে ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে কমভারী মৌল তৈরি হয় আর ফিউশনে ক্ষুদ্র মৌল ভারী মৌলতে পরিণত হয় । দুটোই নিউক্লিয়ার বিক্রিয়া হলেও ফিউশনের শক্তি অনেক বেশি । সব নক্ষত্রে মূলত ফিউশন বিক্রিয়াই ঘটে । ফিউশন বিক্রিয়ায় নক্ষত্রের জ্বালানি হিলিয়াম হাইড্রোজেন এরপরে ধাপে ধাপে আরো ভারী মৌলতে পরিণত হতে থাকে যা নক্ষত্রের কেন্দ্র বা কোরে জমা হয় । যখন মৌল ভারী হতে ভারী হতে থাকে তখন নক্ষত্রের শক্তি বৃদ্ধি পায় । আলোর বর্ণালী সূত্রের মাধ্যমে আমরা জানি যে তপ্ত বস্তু তাপমাত্রা যত বাড়বে এর রং তত নীল হতে থাকবে আর যত কমবে তত তা লালচে হবে । কামারের দোকানে কেউ খেয়াল করলেই দেখবেন যে , সদ্য হাপর থেকে বের করা লৌহ খন্ড অনেকটা সাদা দেখায় আর সেটা সময়ের সাথে সাথে তাপ হারিয়ে লাল হতে থাকে । নক্ষত্রের ব্যাপারটাও একই। তো নক্ষত্র যখন এভাবে ভারী মৌল তৈরি করতে করতে শেষ পর্যায়ে চলে যায় তখন সুপারনোভা বিস্ফোরণ ঘটে নক্ষত্র ধ্বংস হয়ে যায় । আর এই সুপারনোভা বিস্ফোরণ এর মাধ্যমে এসব মৌল মহাবিশ্বে ছড়িয়ে পড়ে । কাজেই আমাদের আশে পাশের যত ধাতু আছে সবই কোন না কোন নক্ষত্রের মৃত্যুতে তৈরি !
অবশ্য সব নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণ হয় না , এর জন্য একটি নূন্যতম ব্যাসার্ধ লাগে । আমাদের সূর্য সে ব্যাসার্ধ থেকে ছোট তাই সূর্যের সুপারনোভা ঘটার চান্স নেই !!!


ভাবতেই অবাক লাগে তাই না, আমাদের আশে পাশের ধাতু কিংবা শরীরের উপাদান বিভিন্ন ধাতু গুলো এককালে চরম উত্তপ্ত কোন নক্ষত্রের অংশ ছিলো !!!

কেমন না ব্যাপারটা , যে সোনার গহনার ঝলকানিতে আপনার স্ত্রীর বা মায়ের বা মেয়ের বা বোনের গলা ঝলমল করছে সেটা এককালে কয়েক মিলিয়ন কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত একটি বস্তুর অংশ ছিলো
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×