নীলক্ষেত থেকে গুলিস্তান যাওয়ার সময় উঠলাম একটা বাসে । প্রায় সব সিটই অলঙ্কৃত কেবল একটি মেয়ের পাশে একটি সিট খালি ছিল । মেয়েটা সম্ভবত ঢাকা সিটি কলেজের ছাত্রী ছিলেন ।
বাসে নারী ও শিশুদের জন্য আলাদা সিট থাকে তার বাইরে অন্য সিটগুলোর একটিতে উনি বসেছিলেন ।
এনিওয়ে , বসলাম যেয়ে ওই মেয়ের পাশে । ওই মেয়ে এমন একটা রুক্ষ দৃষ্টিতে আমার দিকে তাকালেন যেন আমি মহা অন্যায় করে ফেলেছি ওনার পাশে বসে । ভাবটা এমন ছিল যে উনার পাশে বসা যাবে না । এদিকে সিট ও আর খালি ছিল না । কি আর করি ,এই চাউনি তো মেজাজ খারাপ করে দিলো । মনে মনে রেগে শেষে উঠেই গেলাম সিট থেকে , একেবারে দাঁড়িয়ে রইলাম ।
এদিকে বাস কিছুদূর যেতেই যখন ঢাকা শিক্ষা বোর্ডের সামনে এলো তখন এক দল রাজমিস্ত্রি আর তাদের সহযোগীরা(যোগালি) বাসে উঠলো । মুখে পান আর ছেড়া লুঙ্গি পরা এক রাজমিস্ত্রি যেয়ে বসলো ওই মেয়ের পাশে ।
মুখটা কালো হয়ে গেলো উনার।
আহারে....... জেদি মেয়েটা
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



