somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সানগ্লাস ও চোখ | বিজ্ঞান পোস্ট

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূর্য হলো একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার আধার যেখানে হিলিয়াম পরমাণু হাইড্রোজেন ও অন্যান্য ভরি মৌলে রূপান্তরিত হচ্ছে আর সাথে সাথে নির্গত হচ্ছে প্রচুর পরিমাণ শক্তি ও বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ । এসব ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচতে ওজন স্তর আমাদের সাহায্য করে । কিন্তু গ্রীষ্মকালে বা প্রখর রৌদ্রের সময় এসব ক্ষতিকারক রশ্মি(যেমন আলট্রা ভায়োলেট রে, গামা রে, এক রে) এসবের তীব্রতা বেড়ে যায় । আর যারা হাই অলটিচিউডে থাকেন অনেকটা সময় যেমন বিমানের পাইলট তাদের তো আরো বেশি এসব রে ফেইস করতে হয়। গ্লোবাল ওয়ার্মিং এর দরুন ওজন স্তরে ছিদ্র হয়ে যাওয়ায় এসব ক্ষতিকর রশ্মির প্রভাবও বেড়ে গিয়েছে পৃথিবীতে।

তো যেটা বলছিলাম , গরমের সময় ফ্যাশন হিসেবেই হোক বা চোখ বাঁচাতেই হোক , আমরা সানগ্লাস ব্যবহার বাড়িয়ে দেই । সানগ্লাস যখন চোখে পড়া হয় তখন চোখের ভিতর আলো প্রবেশ কমে যায় কারণ গ্লাসগুলো রঙিন থাকায় আলো প্রবেশ কম করে। তখন আলো বেশি পাওয়ার জন্য চোখের আইরিশের ছিদ্র বড় হয়ে যায় যাতে বেশি আলো চোখের রেটিনায় প্রবেশ করতে পারে। অনেকটা ডিজিটাল ক্যামেরার এপারচার কন্ট্রোলের মতো ব্যাপারটা ।

চোখের আইরিশ বেশি আলো প্রবেশ করতে দেয়ার কারণে সূর্য থেকে আগত এসব ক্ষতিকর রশ্মিও চোখে বেশি মাত্রায় প্রবেশ করে । আর সেটাই হলো বিপত্তির কারণ । যদি সানগ্লাস ১০০% ইউভি(আলট্রা ভায়োলেট) প্রতিরোধী না হয় তবে সেই সানগ্লাস দিয়ে এসব ক্ষতিকর রশ্মি আপনার চোখে প্রবেশ করবে । এতে তাৎক্ষণিক কিছু না হলেও ধীরে ধীরে চোখের ফোকাসিং ক্ষমতা , কালার সেনসিভিটি , স্বল্প আলোতেও দেখার ক্ষমতা বহুলাংশে হ্রাস পাবে । অর্থাৎ ব্যাপারটা হলো যে, যেই সানগ্লাস আপনি ব্যবহার করছেন চোখ বাঁচানোর আশায় সেই সানগ্লাসই উল্টো ক্ষতি করছে আপনার চোখের। সানগ্লাস না পড়লে তীব্র সূর্যের আলোয় অটোমেটিক আপনার আইরিশের ছিদ্র অনেক ছোট থাকতো এখন সানগ্লাস ব্যবহার করে সেটা বড় হয়ে গেলো আবার ইউভি রশ্মিও প্রবেশও সানগ্লাস ঠেকাতে পারলো না । তাহলে সানগ্লাসের চেয়ে খালি চোখই তো ভালো ছিলো !


কাজেই সানগ্লাস কিনার সময় গুলিস্তান , নিউমার্কেট বা ফুটপাথ থেকে না কিনে একটু বেছে কিনুন । কিনার আগে নিশ্চিত হয়ে নিন সেটা ১০০% ইউভি প্রটেক্টেড কিনা । ফ্যাশন করতে যেয়ে চোখ নষ্ট করার কোন মানেই হয় না।



৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×