somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চকবাজারে আগুন, মসজিদ ও কালেমার নামে সক্রিয় ধর্মব্যাবসায়ীর দল | মতামত পোস্ট

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চকবাজারে আগুন লেগে ৮০ জনের উপরে মানুষ মারা গেলো এখন সেটার চাইতে কালেমা পুড়েনি আর মসজিদ অক্ষত আছে এমন নিউজ প্রকাশ করতে ব্যস্ত হয়ে গেছে চুতিয়া মিডিয়া আর কিছু ধর্মান্ধ মুসলিম ।

কোরআন হাদিসের কোথাও বলা আছে দুর্যোগে বা বিপদে মসজিদের কিছু হবে না ?? কোথাও বলা নাই । বলাই যদি হতো তাহলে উপকূলে আশ্রয় কেন্দ্র না বানিয়ে দুর্যোগের সময়ে মসজিদে অবস্থান করলেই হতো । সেটা কিন্তু হয় না ।


শরীয়তপুরের নড়িয়ায় গত বছরে পদ্মা নদীর ভাঙনে অনেক মসজিদ নদীতে বিলীন হয়ে গেছে, সাম্প্রতিক কালে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে সব কিছুর মতো দুর্ঘটনাস্থলের মসজিদও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল , মক্কায় হজের সময়ে ক্রেন ভেঙে ১২০ জন হাজী নিহত হয়েছিল , ইরাক ও সিরিয়ার হাজার হাজার মসজিদ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে । আর কোরআন বা আল্লাহর নাম নিয়ে যেসব ধর্মান্ধ মেতে আছে তারা কি দেখে নাই ৫ ই মে ২০১৩ তে বায়তুল মোকারম এরিয়ায় হেফাজত আর পুলিশের মারামারির অজস্র কোরআন আগুনে পুড়ে গিয়েছিল ।

চকবাজারের মসজিদ অগ্নিকাণ্ডের স্থান থেকে দূরে ছিল , এছাড়া মসজিদে এমন কোন দাহ্য বস্তু থাকে না এত ভয়াবহ আগুন লাগার জন্য । আর টাইলস কিভাবে আগুনে পুড়ে ? টাইলস তো বানায়ই মাটির গুঁড়োকে শেপে নিয়ে আগুনে পুড়িয়ে , সেটা আবার কিভাবে পুড়ে যায় ? কালেমা লিখা টাইলসের আশেপাশের টাইলসগুলোও তো পুড়েনি । এটায় আমিন লিখে ব্যবসা করার মতো কি উপাদান পাওয়া গেল ?

মসজিদে আগুনে তেমন ক্ষতিগ্রস্ত হয়নি তাই আল্লাহ আছে এটা প্রমাণ হয়ে গেল আর সামনে কোনদিন যদি কোন মসজিদ কোন দুর্যোগে ক্ষতিগ্রস্থ হয় তবে কি আল্লাহ নাই সেটা প্রমাণ হবে ???

এটা কি মূর্খতা নয় ???

ইসলামের বা কোরআন হাদিসের কোথায় এমন বলা আছে ?

এসব আসলে ধর্মান্ধদের ধর্ম ব্যবসা ছাড়া আর কিছুই না ।

আসলে বাংলাদেশের অনেক মানুষ যারা প্রকৃত শিক্ষা পায় নি তারা ধর্ম আর দেশপ্রেম এই দুটি জিনিস খায় বেশি । মানুষ পুড়ে ছারখার সেটার চাইতে এসব খবর আর তাতে আমিন লেখা বেশি গুরুত্বপূর্ণ ।

এসব নির্বোধের কারণে ইসলামের মহিমা প্রচার হচ্ছে ??? মোটেও না । বরং এসব কারণে ইসলাম বা ধর্ম জিনিসটাকে আরো হালকা আর সস্তা করে ফেলা হচ্ছে । ইসলামকে আরো বেশি কটাক্ষ আর উপহাসের সুযোগ করে দিচ্ছে এসব ধর্মান্ধ মূর্খের দল । আর মিডিয়া গুলোও তো লাইক কমেন্ট টিআরপির ব্যবসায়ী । সব মিলিয়ে খুবই রাগ লাগছে এরকম দেখে ।


দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সহানুভূতি আর নিহতদের আত্মার জন্য জান্নাতের দোয়া করি আল্লাহর কাছে । আর এই ধর্ম ব্যবসায়ী বেকুবদের প্রতি ধিক্কার । আল্লাহ এদেরকে হেদায়েত করো ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫১
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×