somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেলাপোকা, অভিযোজন এবং অপরাধের ব্যবচ্ছেদঃ একটি নিরীক্ষা

১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আমি নিজেকে দিয়ে দেখেছি আমি কখনও নির্মোহ টাইপের মানুষ না! বিলাসিতা আমাকে চুম্বকের মত আকর্ষন করে। কিন্তু কোন নোংরা পথে হুট করে বড়লোক হয়ে ঢাকার রাস্তায় প্রাডো টাইপের গাড়ি নামানোর প্রতি বিন্দুমাত্র ইচ্ছে নেই। প্রচন্ড গরমে পাবলিক বাসে ব্যাটম্যানের মত বাদুড়-ঝুলা হয়ে বাসের সহযাত্রির গা থেকে অবিরাম বের হয়ে আসা ঘামের বিচিত্র গন্ধ সহ্য করে আমরা এই যানজটের শহরে চলাফেরা করি! সত্যি করে বলুন তো, যখন এমন অবস্থায় কোনো জ্যামে পড়েন আর ঠিক আপনার বাসের পাশেই কোনো সুন্দর একটি ঝকঝকে গাড়িতে তারচেয়েও সুন্দরী কোনো মেয়ে বসে থাকে- তখন আপনার কেমন লাগে? আমার তখন ক্ষনিকের জন্যে হলেও মনে হয় না- “ শালার জীবন! যেমন করেই হোক গাড়ি-বাড়ি করতেই হবে!’’ কিন্তু কি ঘটে তারপর? আপনি কি যান সেই বাকা পথে? না আপনি যান না। কেন যান না অই নোংরা পথগুলোর কোনো একটায়? কারণ, আপনি বড় হয়েছেন এমন একটা পরিবেশে যেখানে বড়জোর আপনি শিখেছেন বন্ধুর কলমটা মেরে দিতে, স্কুল থেকে চুরি করে আম, জাম ইত্যাদি চুরি করে খেতে অথবা শিখেছেন বাবার পকেট থেকে ১০, ২০, ৫০, ১০০, কিংবা ৫০০(কারও বাবা আরেকটু টাকাওয়ালা হলে)টাকা মেরে বন্ধুদের সাথে পিকনিক/ সিনেমা দেখতে যেতে! ব্যস, আপনার খেলা শেষ! এর বেশি চুরি আপনার দ্বারা কখনও সম্ভব হয়নি এবং আপনি এর বেশি চুরি করতে পারবেনও না। তাহলে এবার আসা যাক একটি অবধারিত প্রশ্নে- আমাদের সমাজে এই large scale crime গুলো কারা করছে? একটু ভাবুন...প্লীজ! ততক্ষণে আমি আরেকটি বিষয়ের অবতারনা করি!
Adaptation বা পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার ক্ষমতা আমাদের এই গ্রহের সবারই আছে। কারও একটু কম আর কারও অনেক বেশি। শ্বেত-ভাল্লুকের সাদা এবং লম্বা লোম তাকে মেরু অঞ্চলের বরফের সাথে মিশে যেতে এবং তীব্র ঠান্ডাতে survive করতে সাহায্য করে। যার এডাপ্টেশান বা অভিযোজন যত ভালো তার তত বেশি সময় এই পৃথিবীতে রাজত্ব! তেলাপোকার অভিযোজন ক্ষমতা অত্যন্ত ভাল। এর বডি-শেপ একে লুকানোর ক্ষেত্রে অনেক সহায়তা করে। এবং তেলাপোকা প্রায় সব কিছুই খায়! তার এই সর্বভূকতা তাকে এই পৃথিবীতে টিকিয়ে রেখেছে ২৫ কোটি বছর- যা টিকে থাকার লড়াইয়ে তাকে দিয়েছে ১ম স্থানের বিজয় মুকুট!
আমরা দেখেছি যে সভ্যতার শুরু থেকে আমাদের সমাজে টিকে আছে এক শ্রেণির মানুষ- যারা আমাদের সমাজে বড় অপরাধগুলো পরিচালনা করে আসছে! এদের নিয়ে প্রতিটি সমাজের প্রতিটি অধ্যায়েই সাধারন মানুষ আপত্তি করেছে, যখন অসহনীয় হয়েছে তখন রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে এবং বেশ কিছু ক্ষেত্রে জিতেওছে। কিন্তু সমূলে তাদেরকে কেউই উৎখাত করতে পারেনি। তারা আবার এসেছে বিভিন্ন বেশে আমাদের সমাজে! প্রজন্ম থেকে প্রজন্মে তারা ছড়িয়ে দিয়েছে তাদের টিকে থাকার এই কৌশলগুলো! কখনও আমরা তাদের এই কৌশল বুঝতে পেরেছি কখনও পারিনি। যখন বুঝেছি তখন তারা নতুন কোন কৌশল এর আশ্রয় নিয়েছে। এভাবে একটা দীর্ঘ সময় ধরে তারা টিকে আছে আমাদের এই সমাজে!
(প্রথম কিস্তি)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×