বাবু,
আমি বোধহয় পুনর্বার তোমার প্রেমে পড়েছি। সারাক্ষণ কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকছি। বুকের ভিতরে কেমন একটা শূন্যতা! শুধু বারবার মনে হয় যে তুমি আমার চোখের সামনে নেই। এ যে কী টান বাবু তুমি বুঝবে না! চারপাশের সব কিছু যেন ঠুনকো মনে হয়। মনে হয়- সব বাধাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তোমাকে আজই আমার করে নেই-চিরদিনের জন্য। মরুভূমির বালুময়তায় যেমন একখন্ড অয়েসিস সকল আশার একমাত্র আলো ঠিক তেমনি যেন তুমি আমার জীবনে এক টুকরো শান্তি-আমার রঙ্গিন প্রজাপতি! আমি তোমার ভালোবাসায় অবগাহন করতে চাই.........ডুবে যেতে চাই তোমাতে............ ভেসে যেতে চাই তোমার ভালোবাসার তীব্র স্রোতে! তোমাকে ভালোবেসে আমি হেঁটে যেতে চাই জীবনের এই বন্ধুর পথ। তোমাকে ভালোবেসে আমি মাড়িয়ে যেতে চাই কোমল দূর্বাঘাস-ভরা ঘন সবুজ মাঠ। তোমার সাথে আমি হারিয়ে যেতে চাই কোনো গহিন বনে! তোমাকে সাথে করে দেখতে চাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাটি। তোমাকে উপহার দিতে চাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলটি। তোমাকে নিজহাতে পরিয়ে দিতে চাই পৃথিবীর সবচেয়ে সুন্দর আংটিটি- আজ অথবা জীবনের কোনো সুন্দরতম মূহুর্তে! তোমাকে আমার মায়াজালে বন্দি করে রাখতে চাই একটি অদ্ভুত সুন্দর শয়ন কক্ষে, যেখানে তুমি আমার পরী হয়ে ঘুরে বেড়াবে। ছড়িয়ে দেবে মুঠো মুঠো ভালোবাসা সবখানে- জানালায়, জানালার পাতলা ধবধবে সাদা পর্দায়, বিছানার চারপাশে, চেষ্ট অব ড্রয়ারে, আমার কফির মগে- এমনকি দেয়ালের রঙ যেন আরও রঙ্গিন হয়ে উঠবে তোমার আঙ্গুলের স্পর্শে! তুমি ছড়িয়ে থাকবে সবখানে। আর আমি তুমিময় ভূবনে নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ হিসেবে আবিষ্কার করব। তোমাকে পেয়ে আমি ভালোবাসায় সিক্ত হব প্রতিটি দিন। প্রতিটি দিন তুমি আমায় এগিয়ে চলার শক্তি দেবে। আমি তোমাতে পূর্ণ হব- তুমি আমাতে পূর্ণ হবে। আমি তোমায় পেয়ে হাসাব বিজয়ের হাসি। প্রশান্তিতে আচ্ছন্ন হবে আমার পুরোটা মন। আমি তাকিয়ে থাকব তোমার দিকে-অপলক। তুমি আমার কাছে আসবে। আমি তোমার ঠোঁটে আলতো করে চুমু দেব। তুমি আবেগে জড়িয়ে ধরবে আমায়। পাগলের মত আদর করতে থাকবে আমায়। আর আমি........................! তোমার পাগল-করা আদরে হারিয়ে যাব অন্য কোনো জগতে! তুমি হারাবে আমার জগতে- আমি হারাব তোমার জগতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


