বাড়ীতে, কর্মক্ষেত্রে, অফিসে বা আড্ডায় প্রয়োজনে-অপ্রয়োজনে আমাদের মাঝে অনেক কিছু নিয়ে, বিভিন্ন ব্যাপারে আলাপ-আলোচনা হয়ে থাকে। অফিসে কোন ম্যাডাম কিভাবে আসলো, কে কি করলো, না করলো তা নিয়ে পুরুষদের মাঝে অল্প-বিস্তর আলোচনা-সমালোচনা হামেশা হয়ে থাকে। কথার বিস্তৃতি এতো গভীরে চলে যায় যে, গালমন্দ করে কথা বলতেও আমরা ভাবি না। কখনো আমরা ভেবেছি কি, ভাবার প্রয়োজনবোধ করিনি হয়তো - এসব আলোচনার ফলাফল আমারদের জীবনে কতটুকু সুখ বয়ে আনে।
আসলে আমরা কথার আগে-পিছে, ভূত ভবিষ্যত ভাবিনা, ভাবলে হয়তো আমাদের আলোচনাগুলো নোংরামিতে ভরপুর না হয়ে সুন্দর হতো। হতো কল্যানকর । আসুন আামরা সবাই - কথায় কাজের সৈন্দর্য বিঘ্নিত না করে সুন্দরের অনুশীলন গড়ে তুলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

