কোরবানি
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোরবানি
---- মোঃ খুরশীদ আলম
কোরবানি দে হররোজ তুই
সকাল সন্ধ্যা রাতে,
মুখের ভাষা কোরবানি তোর
কোরবানি এই হাতে।
পশুর গলায় চালিয়ে ছুরি
বছর ঘুরে ঈদ,
রক্তস্রোতে ভাসে জামিন
মোমিন কন্ঠে গীত।
আমার দেশের হাজার অনাথ
না খেয়ে যে মরে,
কোরবানি দে হাজার গরীব
বিধবাদের তরে।
পশুর গলায় অস্ত্র চলে
যদি কোরবানি হয়,
রাত্রি জাগি সিজদায় নত
তাই বা কেন নয়?
অনাথ এতিম অসহায়ের
মাথায় হাতটা বুলে,
এমন কুরবানি কবে
করেছিলে কোন কালে।
কে করেছ বিয়ে বিধবায়
করেছ অর্ধাঙ্গিনী,
খোদাতায়ালা পশুতো নয়
চায় এমন কুরবানি।
দেশের তরে দশের তরে
শান্তি সুখের তরে,
নিজের যাহা শেষ সম্বল
দে কোরবানি করে।
খোদা চাহে দেল মোমিনের
খোদার সাথে জোরা,
গোশত কিবা রক্ত না যায়
তাহার কাছে থোরা।
ত্যাগ শুধু ত্যাগ এর মহিমা
কোরবানিতে খোঁজ
হৃদয় দিয়ে শিক্ষা তাহার
হৃদয় মাঝে বোঝ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫...
...বাকিটুকু পড়ুন
ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে...
...বাকিটুকু পড়ুন
একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনাশুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন