►সংসার ভাঙ্গার নেপথ্যে◄
======মোঃ খুরশীদ আলম
সংসার ভাঙ্গার হিড়িক যেন লেগেছে সবত্র। আদালতে কাজ করার সুবাধে প্রায়ই সংসার ভাঙ্গার মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন এমন দম্প্রতিদের দেখা মেলে।
দির্ঘদিন সংসার করেছেন এমন সংসার যেমন ভাংগে তেমনি মেহেদির রং শুকায়নি এমন দম্প্রতিও তালাক চান ।
কিন্তু কেন ?
শখ করে মানুষ মেয়ে বিয়ে দেয়; এটা জানি।
শখ করে তালাক চান এটা বিশ্বাস করবেন এমন মানুষ আছে বলে মনে হয় না।
তিক্ত ও কঠিন হলেও এটাই সত্য যে, আজকাল অনেকেই তা করছেন।
সমাজে অনেক সমস্যা রয়েছে । কিছু সমস্যা ভূক্তভোগিকেই শুধু নয় বরং তার আশে পাশের সকলকে নাড়া দেয়। কিছু সমস্যা আছে যেগুলো কেউই চায়না।
প্রতিপক্ষের ক্ষতি প্রতিপক্ষ চায়; এটা মানুষের স্বভাবজাত। কিন্তু প্রতিপক্ষের সংসার ভাঙ্গার মতো ক্ষতি কেউ চায় এটা বিশ্বাস করা যায় না।
যৌতুক একটি সামাজিক ব্যাধি। রোগ হলে আমরা চিকিৎসকের স্মরনাপন্ন হই কিন্তু কিছু কিছু রোগ আমাদের সুখ শান্তির ভিত্তি নষ্ট করে দিচ্ছে ।
যৌতুকের দাবী মিটানো না পেরে স্ত্রীর আত্নহত্যা, যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যা ইত্যাদি অনেক আগেই শিরোনাম হয়েছে। কিন্তু প্রকৃত সত্য কি সবসময় এমন হয় ? হত্যা, আত্নহত্যা কি সব সমস্যার সমাধান ? ঘর সংসার ভাঙ্গার নেপথ্যে সব সময় কি যৌতুক দাবীটাই দায়ী ? না এর পেছনে অন্য কোন কারণও থাকতে পারে।
যারা সংসার করেছেন, সংসার করছেন তারা এর উত্তর খুঁজে পাবেন। কিন্তু যারা সংসার করেননি বা করছেন না তাদের কাছে এর উত্তর হয়তো ভিন্ন হতে পারে। তাদের উত্তর নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই।
যে সব কারণে সংসার ভাঙ্গার উপক্রম হয় :
► একে অপরকে বোঝার বিষয়ে ছাড় না দেয়া ;
► স্বামী স্ত্রীর ছোট খাট বিষয়ে অনেক সময় মুরুব্বিরা বিশেষ করে স্ত্রী পক্ষের দুলাভাই, ভায়রা ভাই ইত্যাদির উষ্কানিমূলক কথাবার্তা সংসারের শেষ দিন দেখিয়ে দেয়।
► স্বামীর সামর্থ্যকে শ্রদ্ধা না দেখানো;
► স্ত্রীর মতামতকে মূল্যায়ন না করা;
► নিজের সীমিত সামর্থ্যকে স্ত্রীর নিকট সুন্দরভাবে উপস্থাপন না করা;
► অন্যের গুঞ্জন কানে নেয়া;
► কথায় বলে, “যে সহে সে রহে” সহ্ন্য করার গুণ আজকাল খুব কম পুরুষ মহিলার মাঝেই দেখা যায়।
► সহ্য গুণ না থাকায় অনেক সময় স্বামী-স্ত্রীতে ঝগড়া মারামারির মতো ঘটনাও ঘটে।
এসব কারণে ঝগড়ার মধ্য দিয়ে সংসারে ফাটল দেখা দেয় আর তালাকের মাধ্যমে সংসারে ভাঙ্গন চূড়ান্ত পরিণতি লাভ করে।
(দয়াময় আমাদের সবাইকে ধৈর্য্য গুণে গুনান্বিত করুন- আমিন )
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৭ সকাল ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



