সময়ের দাবী
আমরা চাইলেই অন্যের ভাগ্য পরিবর্তন করতে পারি না। কিন্তু মানুষের পিছনে পড়ে আমরা শুধুমাত্র আমাদের নিজেদেরই ক্ষতি ডেকে আনি। কখনো কখনো পুরো পরিবারকে অশান্তি ও অনিশ্চয়তার মধ্যে জড়িয়ে ফেলি। চূড়ান্তভাবে সামাজিক বিশৃঙ্খলা ও ভাঙ্গনের মধ্যে হাবুডুবু খেতে থাকি।
সৃষ্টিকর্তা কর্তৃক প্রত্যেক প্রাণীর জন্যই নির্দিষ্ট বরাদ্দ হয়ে থাকে। আমরা চাইলেই অন্যের ভাগেরটা কমিয়ে দিতে পারি না। বরং অন্যেরটা কমাতে যেয়ে কখনো কখনো নিজেরটাই হারিয়ে ফেলি।
অন্যের সম্মান দেখে, অন্যের যশ-খ্যাতি দেখে আমরা হিংসায় জ্বলে যাই, অন্যের সফলতা দেখে কষ্ট পেতে থাকি। কিন্তু নিজেকে সম্মানের যোগ্য করে তুলতে আমরা ক’জনই বা চেষ্টা করি। কারো ক্ষতি করার চেষ্টায় লিপ্ত না থেকে যদি সেই সময়টুকু নিজের জন্য ব্যায় করি তাহলে অবশ্যই এক সময় সম্মানীতদের কাতারে শামিল হওয়ার যোগ্য হবো। এই বিশ্বাস ও বোধটুকু সবার মাঝে জাগ্রত হওয়া যেন আজ সময়ের দাবীতে পরিণত হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


