somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

ভাইস পিন্সিপাল বললেন- এ দোষ কি আমাদের ?

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাইস পিন্সিপাল বললেন- এ দোষ কি আমাদের ?
মোঃ খুরশীদ আলম
গত বছর সমাপনী পরীক্ষার পূর্বে আমার ছেলের পেটে ব্যথার সমস্যা খুব প্রকট আকার ধারন করে। তাকে নিয়ে চিকিৎসকের সম্মরনাপন্ন হই। চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে বললেন, তাকে পড়ার জন্য বেশী চাপ সৃষ্টি করা যাবে না। পড়াশুনার চাপ বেশী হওয়ার কারণেই তার এই সমস্যা। আশ্বাস দিলেন, ওর উপর ওকে ছেড়ে দিন। সব ঠিক হয়ে যাবে। যা হোক, যতটুকু সম্ভব চাপ কমিয়ে দিলাম। পাশ করল বটে কিন্তুপরীক্ষায় আশানুরুপ ফলাফল হলো না।
এখন সে ষষ্ঠ শ্রেণীতে। চট্টগ্রামের নাম করা শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রসার ছাত্র। প্রথম সাময়ীক পরীক্ষা শেষ হয়েছে, বের হয়েছে ফলাফল। পনেরটি বিষয়ে পরীক্ষা দিয়ে সাত বিষয়ে ফেল করেছে। আমার মাথা খারাব, যা উপদেশ দেয়ার দিলাম।
রেজাল্ট কার্ড জমা দেয়ার সময় শ্রেণী শিক্ষক মহোদয় আমার গিন্নিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিলেন। তার কয়েক দিন যেতে না যেতে ভাইস প্রিন্সিপাল মহোদয় আমাকে ফোন দিলেন। প্রশ্ন করলেন -
ভা: প্রি; মহোদয় - “ আপনার ছেলে এতগুলো বিষয়ে ফেল করলো, এ দোষ কি আমাদের “
আমি – হুজুর, আমরা তো আপনাদের দোষ দেইনি।
ভা: প্রি: মহোদয় – তারপরও তার রেজাল্ট কার্ড নিয়ে আসুন। কথা বলি।
আমি – জ্বি আচ্ছা।
এখন, যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হলো - বাচ্চা কাচ্চা নিয়ে টেনশন, চিন্তা-ভাবনা কারো কোন অংশে কম নয়। বাচ্চাদের আমরা পড়াচ্ছি ঔষধ খাওয়ানোর মতো নাক মুখ চেপে ধরে। আমি অবাক হই কম্পিউটারে দেয়া 20 ওয়ার্ডের পাসওয়ার্ড মাত্র একবার দেখে আমার ছেলে রিকভার করে ফেলেছে অথচ এক ঘন্টা পড়েও সহজ একটি প্রশ্ন সে মুখস্থ করতে বা শিখতে পারে না। এটি কেন হচ্ছে ?
সকাল 7.30 থেকে 9 টা প্রাইভেট টিচার, 10 .30 থেকে 4 টা মাদ্রাসায় ক্লাশ, 5-7 টা আরবী প্রাইভেট এর পর বাসায় 8-10 টা পড়া রেডি করার পর একটা বাচ্চাকে কত চাপ দেয়া যায়। চাপেরওতো একটা চাপ আছে। ফলে যা হবার তা হচ্ছে। পড়া শুনায় তার কোন আনন্দ আসছে না, সে খেলার সুযোগ পাচ্ছে না। আমরা তার পিছনে সময় ও অর্থ ব্যায় করছি ঠিকই কিন্তু সে আমাদেরকে আউটপুট সেভাবে দিতে পারছে না।
ষষ্ঠ শ্রেনীতে 15 বা তার অধিক বই কেন থাকতে হবে এটা আমার বুঝে আসে না। আমাদের সময় আমারাতো 6 টি বই পড়েই সময় কাটিয়েছি। আমাদের স্কুল ছুটি হতো দুপুর বার টা বা একটায়। আর এখন বই বেশী হওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয় চার টায়। তাদের আমরা খেলা থেকে বঞ্চিত করছি, বঞ্চিত করছি বিনোদন থেকে। শুধু পড় পড় পড় বললেই কি পড়া হয়, জানিনা।
আমার ছেলে হয়তো আবার রেজাল্ট খারাপ করবে। আমার শিক্ষক মহোদয়রা ফোন করে উপদেশ দিবেন। মাদরাসা থেকে হয়তো বের করে দিবেন। কিন্তু আমি কার দোষ দিব। দোষটা কার। আমার ছেলের, আমার ছেলের মতো অন্যান্য ছাত্রদের ? না, তাদের নয়। দোষ বাবাদের, দোষ অভিভাবকদের। কারণ আমরা হতভাগ্য অভিভাবকরা ভাল ফলাফল না হওয়ায় শুধু সন্তানদের উপরই ঝাল মেটাই। যারা আমাদের কচি কাচা সন্তানদের উপর বোঝা চাপিয়ে দিয়েছে তাদের টিকিটাও ছুঁতে পারিনা। জানিনা, আর কতো কাল আমাদের এভাবে সইতে হবে। শুনতে হবে, “ দোষটা কার ?”
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫১
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×