somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

শিশুর পাঠ কিরূপে সুখপাঠ্য হইবে

২৮ শে জুন, ২০১৮ সকাল ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিশুর পাঠ কিরূপে সুখপাঠ্য হইবে
[গতকাল্য আর্জেন্টিনা ভাল খেলিয়াছে]
===========মোঃ খুরশীদ আলম



পাঠক্রম বা পাঠচক্র বা পাঠযজ্ঞ কোন কালেই সুখপাঠ্য ছিল না, ছিল না সুখাদ্য।
না আমার কাছে,
না আপনার কাছে,
না কোমলমতি শিশুগণের কাছে।
আমরা যখন শিশু ছিলাম নিম তিতাও সুখাদ্য মনে হইতো পাঠ অনুশীলনের বিপরীতে।
কিন্তু এক্ষণে আসিয়া ‍বুঝিয়াছি আমরা সকলেই মহা কাল্পনিক জগতের বাসিন্দা ছিলাম, আর কিছু নয়।

ইহাকে (পাঠকে) রকমারি কৌশলের আশ্রয়ে ভিন্ন ভিন্ন মসলাদার স্বাদে উপস্থাপন করিয়া শিশুর সম্মুখে পরিবেশন করিতে হয়।
আপনি বলিলেন, “ বাছা, পাঠ করিতে থাক”
ওমনি আপনার যাদু মনি পাঠ করিতে আরম্ভ করিল, ইহা ভাবিলে আপনি ভিন্ন জগতে বসবাস করিতেছেন।
সে পাঠ গ্রহণ করিতে থাকিবে, কিন্তু দৈবক্রমে কি অদেশা শক্তিতে বলিয়ান হইয়াই আপনাকে সাওয়াল করিতে উদ্যত হইবে;
পিতৃমশায়, গতকাল্য আরজেন্টিনা ভালই খেলিয়াছিল, কি বলেন ? ” কিংবা “ আমি এক্ষণে মূসার ফ্যানে পরিণত হইয়াছি। ”
চটজলদি সকল ভাবনাকে অতিক্রম করিয়া আগ্নেয়গিরীর উত্তপ্ত লাভা ছড়াইতে থাকিবে আপনার চোখ-মুখ বা পঞ্চইদ্রিয় হইতে, ইহা অসম্ভব বোধ করিনা।
কি করিবেন? ভিতরের ক্রোধে ফাটিয়া তাহার শাস্তির বিধান করিবেন ? আমরা এমনি করিয়া থাকি, করিতেছি।
আমার পিতা করিয়াছে;
তাহার পিতা করিয়াছে;
এখন আমার সন্তানের পিতা করিতেছে ( আমি করিতেছি)।



ইহার ব্যতিক্রম আবিস্কার করিয়াছি।
শিশুগণ শিশু বলিয়াই শিশু, আমরা প্রত্যক্ষ করি চর্মচক্ষে আর শিশুগণ প্রত্যক্ষ করে দিব্যদৃষ্টি দিয়া। তাহাদের আদো বোলে প্রকাশ করা আগত বাণী প্রায়ই মিলিয়া যায়, মিলিয়া যাইতে বাধ্য।

শিশুগণ জান্নাতের ফুল, জান্নাতের শোভা বন্ধনকারী বলিলেও যথেষ্ট হইবে না।
তাহাদিগকে ভীতি প্রদর্শন করিয়া নয় বরং তাহাদের ললাটে চুম্বন করিয়া, কেশে হাত বুলাইয়া, বাপ হইয়াও তাহাকে বাপ সম্বোধন করিয়া, তাহাদের অন্তরকে বিগলিত করিতে হয়।
ইহা করিতে হয় একদিন;
দুই দিন,
প্রত্যেহ;
অদ্য;
আগামী কাল্য; এই চেষ্টার বিধান করা কোনক্রমেই সমাপ্তীরেখায় আসিলে হইবে না।
তাহার সহিত বাক্য বিনিময় করিতে হইবে, তাহার রাজী-খুশীতে হামেশা বাগড়া দেওয়া যাইবে না, ধুলি-বালি নিয়া সে তাহার ভুবন গড়িবে, বিচরণ করিবে স্বাধীন হইয়া, এখানে বাধ সাজিলে চলিবে না। কেননা শিশুগণ তাহাদের জগতে কাহারো নজরদারি ও খবরদারি কামনা করে না।
তাহাকে আপনার মত গড়িয়া তুলিতে তাহার আবদারকে কুর্ণিশ করিতে হইবে।
কোমলে, কঠোরে, আড়ালে-আবডালে স্নেহ-ভালবাসায় আর প্রেমময় বাক্য বিনিময়েই তাহার পাঠ সুখপাঠ্য হইবে বলিয়া এই অধম মনে করিতেছে। কেননা বহু অধ্যবসায় আর সাধনার পরে এই অধমের হৃদয়ে এই বিশ্বাস প্রথিত হইয়াছে।

ভাবিয়া সিদ্ধান্ত লইলেন কি? আপনার রায় কেমন হইবে?



[ছবি : গুগোল হইতে]
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৮ সকাল ৮:৪৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ একটি কাল্পনিক রম্য রচনা

লিখেছেন নতুন নকিব, ২৫ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ
একটি কাল্পনিক রম্য রচনা

অন্তর্জাল থেকে নেওয়া।

একদিন সকালবেলা, চায়ের কাপে চুমুক দিতে দিতে জাতি খবরের কাগজ খুলে দেখল, দেশের সবচেয়ে বড় পদটির জন্য মনোনীত... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×