somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

আমাদের ব্লগ ও আমরা- ব্লগ নাকি ওয়ায-নসিহতের জায়গা নয়- “ একজন বিশিষ্ট ব্লগার” এর বয়ান (দুই)

০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ব্লগ ও আমরা
ব্লগ নাকি ওয়ায-নসিহতের জায়গা নয়- “ একজন বিশিষ্ট ব্লগার” এর বয়ান (দুই)


কর্ম সম্পাদনের পরে নেককার ও বদকারের পরিবর্তন কেমন হয় : পাপ কাজ সম্পাদনের পরে যখন বিবেক নড়ে চড়ে উঠে তখন একজন হৃদয়বান মানুষ মহান সৃষ্টিকর্তার দ্বারস্থ হয়ে পুত: পবিত্র হওয়ার নিমিত্তে পুনরায় এহেন কাজ সম্পাদন না করার ওয়াদা করেন যাকে বলা হয় তওবা। তওবার শর্ত 3টি। যেমন : 1) অশ্রু সজল হয়ে প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করা;
2) স্বীয় পাপের স্বীকারোক্তি প্রদান করা এবং
3) পূর্বেকার কৃত অপরাধ পুনরায় না করার ওয়াদা করা।

গুণাহগার তার প্রদত্ত ওয়াদা ও গভীরভাবে কৃত তওবার পরবর্তী সময়ে উক্ত পাপ কাজের ধারেকাছেও যায়না। এতে আশা করা যায় তার তওবা আল্লাহর দরবারে কবুল বা গ্রহণযোগ্য হয়েছে। অপরদিকে একজন নেককার বান্দা তার নেক কাজের কারণে মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে এবং বারবার নেককাজে অংশগ্রহণ করার জন্য মহান প্রভুর দরবারে সামর্থ্য চায়। নেককারের মন সর্বদা প্রফুল্ল থাকে এবং নেক কাজে অংশগ্রহণ করার সুযোগের সন্ধানে তৎপর থাকে।
উপরোক্ত আলোচনায় যা বুঝাতে চেয়েছি তার সারসংক্ষেপ হলো এই, নেক কাজ বা ভাল কাজ, বদ কাজ বা মন্দ কাজ ও কর্মকান্ডের জন্য ঘোষিত বিনিময় প্রদানের যে ঘোষণা তা বিশ্বাস করার ভিত্তি হলো ধর্ম এবং ধর্মীয় অনুশাসন। ধার্মীক মাত্রই তার প্রত্যেকটি কাজের বিনিময় পরকালে পেতে চায় যার কারণে সে যতদূর সম্ভব নেক কাজ করে আর বদ কাজ ছাড়ে। এখন প্রশ্ন আসে, যারা ধর্মে বিশ্বাস করে না তারা কি ভাল কাজ করে না বা মন্দ কাজ ছাড়ে না? আবশ্যই। তবে তাদের কাজের ভিত্তি ধর্ম নয় বরং মানবতা। এখানে এক শ্রেণীর মানুষ ধর্ম ও মানবতাকে আলাদা করে দেখে। আসলে, ধর্ম ও মানবতা একই বিষয়। ব্যবধান হলো পরকালে বিশ্বাসে। যারা পরকালে বিশ্বাস করে তারা পরকালে লাভবান হওয়ার জন্য কাজ করে এবং মানবিক আচরণ করে আর যারা পরকালে বিশ্বাস করে না তারা দুনীয়াতে লাভের জন্য কাজ করে ও মানবিক আচরণ করে। এখানে উল্লেখ থাকে যে, দ্বিতীয় প্রকার মানুষের মধ্যেও এক শ্রেনী রয়েছে যাদের সম্পর্কে বলা হয়েছে “ তারা আমার নিদর্শন বা আয়াতসমূহকে অস্বীকার করে, অথচ তাদের অন্তরে এর পূর্ণ বিশ্বাস রয়েছে। তাদের এ আচরণ কেবল অন্যায় ও অহঙ্কারপ্রসূত।” মহান আল্লাহ আরো বলেন- “কাফেরগণ রাসূল (স.) ও তার নবুওতের যথার্থতা সম্পর্কে এমন সুস্পষ্টভাবে জানে, যেমন জানে তাদের নিজ নিজ সন্তানদেরকে।”
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:২৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×