somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মুখ সামলে কথা বলা উচিত

২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা অনেকেই কথা বলা বেশ পছন্দ করে থাকি। চিবিয়ে চিবিয়ে রশিয়ে রশিয়ে উপমা দিয়ে কথা বলা, খুঁচিয়ে কথা বলা, উদাহরণ ও নমুনা দিয়ে কথা বলা আমাদের অনেকেরেই অভ্যাস। বেশী কথা বলা একটি বদ অভ্যাসই বটে। এই বদ অভ্যাসের দরুন কখনো কখনো পরিবারে, সমাজে, ব্যক্তিপর্যায়ে, অফিসে, কর্মস্থলে ঝুট-ঝামেলা সৃষ্টি হওয়া বিচিত্র কিছু নয়। আজকের সমাজে হরহামেশা পারিবারিক অশান্তি ও কলহের মূলেও রয়েছে অতিরিক্ত অপ্রয়োজনীয় বাকবিতন্ডা ও বেফাস কথা বার্তা যা চূড়ান্ত পর্যায়ে সংসারের ভাঙ্গন সৃষ্টিতে সহায়ক হচ্ছে। অপ্রয়োজনে কথা বলা কিংবা অপ্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আলোচনা এড়িয়ে যাওয়াই এই সকল সমস্যা হতে পরিত্রান পাওয়ার একমাত্র উপায়। আমাদের দেশের জনগণের সীমাহীন দুর্ভোগ ও অশান্তির পিছনেও দায়ী রয়েছে রাজনৈতিক নেতাদের অহেতুক অতিরঞ্জিত বেফাস কথাবার্তা। তাহলে আসুন জেনে নিই কিছু কৌশল যা আপনাকে যে কোন অপ্রিতিকর পরিবেশ-পরিস্থিতি হতে পরিত্রান দিতে সহায়ক হবে।

► মিথ্যা বলা, কাহারো গিবত করা, কাহাকেও অভিশাপ দেওয়া, নিজের বড়াই নিজে করা, অযথা কাহারো সাথে তর্ক বাধিয়ে দেওয়া, একজনের কথা অন্য জনকে বলা (ছুগলখুরী), হাসি-ঠাট্টার ছলে কারো ব্যাপারে এমন কথা বলা যাতে সে ব্যক্তি মনে কষ্ট পায়- সবই বেশী কথা বলার ফলাফল। এ থেকে বাঁচার একমাত্র উপায় হলো মুখ সামলে কথা বলা।

► মুখ বন্ধ রাখার একমাত্র তরিকা হলো কোন কথা বলার আগে তা ভেবে বলা যে- কথাটি কতটুকু দরকারি বা গুরুত্ববহ।

► ফলাফল চিন্তা করে কথা বলা। নিছক হাসি-ঠাট্টায় সময় না ব্যায় করা উচিত।

► কথাটি যদি অশ্লিল হয় বা গোনাহের হয় তাহলে তা না বলা।

► স্রেফ কথার কথা যেটি, সেটি না বলা।

► কর্মস্থলের কোন সদস্যদের কথা পরিবারের সদস্যদের সাথে না বলাটাই ভাল।

► ছওয়াবের কথা অবশ্যিকভাবে বলা তবে যতটুকু দরকার ততটুকু-অতিরঞ্জিত বা নিজের মত চাপিয়ে না দেয়া।

► একন্ত জরুরত না হলে কারো সাথে দেখা সাক্ষাত না করা। লোকসমাজে কম মেশা।

উপরের কথাগুলো আমল করা সম্ভব হলে একসময় অতিরিক্ত কথা বলার প্রতি নিজেরই ঘৃণা সৃষ্টি হবে। বেশি কথা বলা কখনোই ইতিবাচক ফলাফল বয়ে আনে না এই বোধ সৃষ্টি হোক সবা র মাঝে।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:১৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×