
১৯৭১ সালের ২৫ শে মার্চের কালো রাতে ঘুমন্ত বাঙালীকে হত্যা করে
গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়ে, ঢাকার রাজপথ রক্তাক্ত করে
পাক হানাদার বাহিনী জয়ী তুমি।
আমার মা বোনকে বীরঙ্গনা করে বিজয়ী তুমি রাজাকার,
বিজয়ের আগে ১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবি হত্যায় আমরা হলাম মেধা শূন্য
১৬ ই ডিসেম্বর বাংলার মাটিতে পরাজয় বরণ করল পাকিস্তানী সেনাবাহিনী,
৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিজয় তুমি আমার হলে।
বিজয় তুমি ছিলে আমার মায়ের স্বপ্ন, বাবার ভবিষ্যৎ সঞ্চয় ,
বিজয় তুমি আগে ছিলে আমার জীবনে বোর্ড স্ট্যান্ড বর্তমানে তুমি গোল্ডেন প্লাস,
বিজয় তুমি বেকার জীবনের একটা প্রাইভেট টিউশনি,
ইন্টারভিউ তথা ভাইভা বোর্ডে বিজয় তুমি ছিলে আমার ভরসা,
সাফল্য পেতে তীব্র বাসনা যুগিয়েছ তুমিই বিজয় ।
বিজয় তুমি কৃষকের ফসলের মাঠে সোনালী ফসল,
কৃষানীর মুখে নবান্নের হাসি,
নববধূ স্বপ্ন দেখে কক্সবাজার -সুন্দরবন, কাপ্তাই -রাঙামাটিতে ,
বান্দরবান, সিলেটের জাফফলং, কুয়াকাটা, তাজমহলে হানিমুনের
ধনীর দুলালীর স্বপ্নের হানিমুন নিউইয়র্ক, ব্যাংকক সিঙ্গাপুর, লন্ডনে
বধূর স্বপ্ন পূরণে চাকরীজীবি বর পার না তুমি জয়ী হতে ।
ক্ষমতায় বসে তুমিই করো দূর্নীতি
সাদা টাকা কালো টাকা নেই কোন ভেদাভেদ
ঘুষখোর, দালাল মজুদদারের বিজয়ী শ্লোগান
নেই কোন পরাজয় অন্ধকার সন্ত্রাসী রাজ্যে।
বিজয় তুমি আমার হৃদয়ের ভাবনা,
দুঃখ দারিদ্র থেকে আমার দেশের মানুষকে এখনো করনি মুক্ত,
বিজয় তুমি বাংলাদেশকে কর জয়ী।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




