
দশটি পশুর মাঝে কোথায় মানুষ
পাচ্ছি কোথায় অস্তিত্ব নিজের শরীর,
আমারে ঠুকরে খাচ্ছে তাদের ছোবল।
তাদের মাজারে আমি অস্তিত্ব নিবিড়।
সূর্যের আলোকে আমি সমস্ত ধরার
আমার বুকেতে রয়েছে চৈত্রের খরার
মিথ্যে পৃথিবী আমার তাদের গুঞ্জন
মিথ্যে বাঁচার আকুতি পোশাক পরার।
ভিন্ন একটি মানুষ যেন নিজ মত্ত
কিতাবে কোরানে আছি আমি চির সত্য
শক্তি ধরে আমি আছি দুর্বল মানুষ
তাইতো জগতে নাই নাই আধিপত্য।
আমার পৃথিবী বড় বড় সংকটের
শকুনির ছোবলে আমি বিষন্ন চোখের
আমার গায়ের ক্ষত বিশাল আঘাত
আমার আপন লোক আছে সন্দেহের।
শুধু খুঁজেছি মানুষ মানুষের চিত্র
মানুষের সঠিক অস্তি বর্ণমালা রূপ
আমার আচলে আছে নবজাগরণ
বিশ্বস্ত কোথায় আমি দিয়ে আছি ডুব।
পশুদের মধ্যে নেই মানুষের দাম,
নিত্য দিনের ঘটায় মানুষে তুচ্ছতা,
মানুষের কাছে আছে মানুষের দাবি
পশুদের মুখে নেই মানুষে সচ্ছতা।
-মোঃ মুসা
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



