চাতালে দাঁড়িয়ে কাঁদে মিহিন বাতাস
চুমুরিরা ঝরে পড়ে জোছনার গায়
চাঁদমারি চুপচাপ নীল নীরবতা
চামচিকা উড়ে যায় অদূরে ছায়ায়।
চাঁচর চুলের মেয়ে গোপন ক্ষুধায়
চুম্বনের ঘ্রাণ মাখে মুখের ভূগোলে
চরকাবাজির স্রোতে ভেসে যাই একা
চকসা আকাশ থাকে অদৃশ্যের কোলে।
চাঁদোয়ার তেজে আমি অহরহ পুড়ি
চণ্ডীদাস রক্ষ কর প্রেমের মাধুরী।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




