somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা অনেক গান শুনি কিন্তু গানটি শিল্পীর বলে প্রচার হলেও গীতিকার নাম বেশি মানুষের মুখে থাকে না। আজকে একজন গীতিকার সম্পর্কে জানতে চেষ্টা করবো, হয়তো অনেকেই তাকে চিনতে পারবেন তার সৃষ্টিকর্ম গুলো অজানা হতে পারে।

মোহাম্মদ রফিকউজ্জামান (১১ ফেব্রুয়ারি ১৯৪৩) বাংলাদেশের একজন গীতিকবি ও লেখক। তিনি শতাধিক চলচ্চিত্রের কাহিনী-চিত্রনাট্য-সংলাপ রচয়িতা। তিনি ১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

উল্লেখযোগ্য গান

(১)সেই রেললাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে

(২)বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম

(৩)দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক

(৪)আমার মত এত সুখি নয় তো কারও জীবন

(৫)ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়

(৬)আমার মন পাখিটা যা রে উড়ে যায়

(৭)পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়

(৮)মাঠের সবুজ থেকে সূর্যের লাল

(৯)কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল

(৮)মনটা সবাই দিতে পারে আমি তোমায় প্রাণটা দিতে চাই

(৯)আকাশের সব তারা ঝরে যাবে

(১০)যদি মরনের পরে কেউ প্রশ্ন করে

(১১)আমার বাউল মনের একতারাটা

(১২)দোয়েল পাখি গান শুনিয়ে ঘুম ভাঙ্গায়

(১৩)চির অক্ষয় তুমি বাংলাদেশ

(১৪)স্বাধীনতা তোমার জন্য যে পারে বইতে

(১৫)ওই সূর্য বলেছে আমাকে

ক্ষয়ে ক্ষয়ে গেলেও তবু

(১৬)যেখানে বৃষ্টি কথা বলে

(১৭)আমি নদীর মতন বয়ে বয়ে

(১৮)ভালো লাগে না লাগে না এই।

(১৯)কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না


প্রকাশিত গ্রন্থ
বাংলা গান : রচনাকৌশল ও শুদ্ধতা
বাংলা শায়েরী
কবিতার ভাসান আমার
দেহখেয়ায় দেবোপাড়ি
হৃদয়ের ধ্বনিগুলি।

তার ভাইকবি, গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান
কবি মোহাম্মদ রফিকউজ্জামান এর
সাম্প্রতিক তার লেখা একটি গান

এমন রাত্রি এ জীবনে আর
আসে কি না-আসে, কে জানে
কুয়াশা খেয়ায় এমন জোছনা
ভাসে কি না-ভাসে, কে জানে ।।

জানি না তো কোন ভাগ্য গুণে এ
প্রহর এসেছে আজ
দু’হাতে জড়িয়ে পরশে পরশে
খোলো না দ্বিধার ভাঁজ ।
এ ভাবে হৃদয় জড়িয়ে আবার
হাসে কি না-হাসে, কে জানে ।।

এসো না দু’জন অন্ধ আবেগে
কেঁদেই ভাসাবো বুক
জীবনে কখনো পাবো কি পাবো না
রোদনে এমন সুখ !
সারা তনু-মন এতো ভালো আর
বাসে কি না-বাসে, কে জানে ।।
[ একটি উর্দূ গজলের সূক্ষ ভাবানুসারে ]
------ মোহাম্মদ রফিকউজ্জামান // ৩০/ ০১/ ২০২৪।

আমার সাথে ব্যক্তিগত ভাবে, ফেসবুক পরিচয় তাকে এক সময় রেডিও তে শুনতাম তিনি একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন চিঠিপত্র এবং গানের আসর! বিকেলে বেলায় শুক্রবার, শনিবার।
তারপর ফেসবুক পরিচয় হয়! আমার বন্ধু লিস্ট যোগ হয়! আমি তার থেকে কবিতা লেখার ভুল
ত্রুটি এবং দিক নির্দেশনা পেয়েছি।ছন্দ শিখতে আমাকে একটা বই সাজেশন করছেন।
আমি কৃতজ্ঞ এমন একজন মানুষ প্রতি অনেক দোয়া এবং (ভালোবাসা)- তার জন্য।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৩
১২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×