somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরিদ্রের জবানবন্দী -১

২৬ শে মে, ২০১৬ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ছোটলোক। এই কথাটি বহু মানুষ বহুভাবে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে। এখনো সস্মরণ করিয়ে দিয়ে যায়। আমি ছোটলোক তাতে আমার আফসোস নাই। জীবনযুদ্ধ বলে যে যুদ্ধ আছে সেই যুদ্ধের লড়াকু সৈনিক আমি। আজও সে যুদ্ধের নেতৃত্ব দিয়ে যাচ্ছি আমি। আমার জীবনে অর্থকষ্টে আর কথিত বিত্তবানদের ধমকে ৫০ কিলোমিটারেরও বেশী পথ পায়ে হেটে চলার করুণ ইতিহাস আছে আমার। হ্যা, সেটি অন্য কোন যুগে নয়। এই একবিংশ শতাব্দীর একের দশকে ঘটা ইতিহাস। ঘটনা ২০১২। এইছাড়া বহুদিন উপোস থাকার রেকর্ড রয়েছে আমার। আমি আল্লাহ ছাড়া আর কারো মুখাপেক্ষী নয়। কতদিন কত কারনে উপোস থেকেছি তার কোন সুনির্দিষ্ট তথ্য নেই। কিন্তু, কখনো কারো মুখাপেক্ষী হইনি। এমনও দিন গেছে, ভাতের বদলে ৩ টাকা দামের পাউরুটি খেয়ে সময় পার করেছি। আবার এমনও দিন গেছে যখন পকেটে টাকা ছিলো না। ঘরে ভাত ছিলো না। তখন ঘুমিয়ে সময় পার করেছি। যে শিক্ষা প্রতিষ্ঠানে হাইস্কুল লেভেলে পড়ালেখা করতাম। সেই শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেসকোড ছিলো। আমার ড্রেস ছিলো না। আমি সামনের বেঞ্চে বসেছিলাম। ক্লাস টিচার সেখান থেকে তুলে একেবারে পেছনের বেঞ্চে নিয়ে বসিয়ে দিয়েছিলেন আমাকে। যখন এসএসসি পাস করলাম। পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে নির্মাণ শ্রমিকের কাজ ধরলাম। কিন্তু, এই পেশা আমার সহ্য হলো না। ২ দিন করে নির্মাণ শ্রমিক পরিচয়ের ইতি টানলাম। এরপর কলেজ লেভেলে পড়তে এলাম, তখনো কথিত মানুষ গড়ার কারিগর শিক্ষকেরা কতভাবে কত অপমান করেছে তার ইয়ত্তা নেই। সবকিছুর পেছনে ছিলো দারিদ্রতা। যখন ইন্টারমিডিয়েট পাশ করেছিলাম, তখন চাকরীর বাজারে প্রচুর দৌড়েছিলাম। দারিদ্রতাকে জয় করার প্রচণ্ড মানষিকতা থেকে এতো পরিশ্রম আর এতো দৌড়াদৌড়ি ছিল। কিন্তু, ভাগ্যের নির্মম পরিহাস। আবারও সেই বৃত্তবানদের পাল্লায় পড়ি আমি। বৃত্তবানরা আমার দারিদ্রতা এবং দুর্বলতাকে পুজি করে একাধিক পন্থায় আমাকে হয়রানি করে। ঝাড়ুদার কিংবা কুলিগিরি টাইপের চাকরীর অফারও করে অনেকে ইন্টারমিডিয়েট পাস সার্টিফিকেট শো করার পরেও। তাদের প্রতি বিরক্ত হয়ে, এই পৃথিবীর প্রতি বিরক্ত হয়ে চাকরীর আশা ছেড়ে দিলাম। আবার এসে পড়ালেখা ধরলাম। কিন্তু, এবারও বিত্তবান এবং তাদের দালালদের পেলাম। এরা শিক্ষাজীবনের ইতি টানতে আমাকে প্ররোচিত করে। মাঝে মাঝে আমার পরিবারকেও প্ররোচিত করার চেষ্টা করে। চুপ করে থাকি। নীরবে অশ্রু বিসর্জন করি। কিন্তু, কথিত বিত্তবানদের মুখোমুখি দাড়িয়ে তর্ক করার সাহস হয় না। এতোসব লাঞ্চনা, অপমান সবকিছু সহ্য করে যাচ্ছি। এগুলো সহ্য করতে হচ্ছে শুধুমাত্র আমার আর্থিক অক্ষমতার কারনে। আমার দারিদ্রতার কারনে। শুধুমাত্র আমি একজন ছোটলোক হওয়ার কারনে। আমি যাতে ছোটলোক থেকে বড়লোক হতে না পারি। সেই জন্যে কথিত বৃত্তবান বড়লোকদের এতোসব প্রচেষ্টা। এতসব পরিশ্রম। কিন্তু, আমি ছোটলোক বলে আমার কোন আফসোস নেই।
-মোহাম্মাদ নেছার উদ্দিন
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ রাত ১১:৩৯
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

×