somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকাশ্যে ধুমপান: আইন মানছে না কেউ

০২ রা জুন, ২০১৬ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহাম্মাদ নেছার উদ্দিন

ধুমপান অপরাধ বলে নয়। ধুমপানের কারনে ভোগান্তি পোহাতে হয় বলেই ধুমপান না করতে অনুরোধ করি। কিন্তু, তারা ধুমপান পরিহার না করে কিছু কটু কথা শুনিয়ে দেয়। সেইসব কটু কথা নিয়ে একটু আলোচনা করি।
ঘটনা ১:
ফেনীর ট্রাংক রোড় থেকে সোনাগাজি
আসার জন্য সিএনজিতে উঠলাম। সিএনজিতে উঠতেই ড্রাইভার একটা সিগারেট ধরিয়ে নিলো। দুর্গন্ধ সহ্য করতে না পেরে সিগারেট ফেলে দিতে অনুরোধ করলে তিনি বললেন সহ্য না হলেও গাড়ি থেকে নেমে যান। সেখানে অসহায় আমি। তাই চুপ করে রইলাম।
ঘটনা ২:
হোটেলে বসলাম নাস্তা করতে। পাশে এসে আর একজন বসলো। বসেই একটা
সিগারেট ধরিয়ে দিলো। সহ্য করতে না পেরে উনাকে অনুরোধ করলাম
সিগারেট ফেলে দিতে। উনার সহজ মন্তব্য, “আপনি এই হোটেলের কাস্টমার, আমি কি কাস্টমার নয়”।হোটেলের মালিকের কাছে অভিযোগ করলে কাস্টমার ধরে রাখার জন্য চুপ করে থাকেন বলে জানালেন।
ঘটনা ৩:
চা দোকানে বসলাম চা খেতে। পাশে এসে বসলেন স্থানীয় আরেকজন। বসেই
সিগারেট ধরিয়ে নিলেন। সিগারেট ফেলে দিতে অনুরোধ করতেই বললেন,
“সিগারেটের টাকা কি তুমি দিছো”। অসহায় আমি নিশ্চুপ
ঘটনা ৪:
গ্রাম্য সালিশে বিচারকার্য চলছে। পঞ্চায়েতদের একজন একটা সিগারেট ধরিয়ে নিলো। আমি উনার পাশে
থাকাতে সিগারেটের দুর্গন্ধ সহ্য করতে পারছিলাম না। তাই সিগারেট ফেলে দিতে অনুরোধ করলাম। সাথে আমাকে সবাই বেয়াদব বলে বকা শুরু করলো। অবশেষে ঐ ধুমপানকারী ব্যাক্তির কাছ থেকে ক্ষমা চাইতে বাধ্য করলেন। অসহায় আমি ক্ষমা চাইতে বাধ্য হলাম। তাই ক্ষমা চাইলাম।
ঘটনা ৫:
যে কোন একটা সমস্যায় পড়ে জিডি করতে থানায় গেলাম। দায়িত্বরত পুলিশ
অফিসারের সাথে কথা বলছি। কথার ফাকে তিনি একটা সিগারেট ধরিয়ে
নিলেন। আমি সিগারেট ফেলে দিতে অনুরোধ করলাম। জবাবে বললেন, “আপনি জিডি করতে আসছেন, জিডি করে চলে যান। কারো ব্যাক্তিগত বিষয়ে নাক গলাবেন না। আর যদি এতে আপনার কোন সমস্যা হয়, তাহলে জিডি
করে চলে যেতে পারেন"। আবারও আমি অসহায়।
ঘটনা ৬:
একটা রেষ্টুরেন্টে ঢুকলাম লাঞ্চ করতে। ঢুকতে একটা বড় ষ্টিকার চোখে পড়লো।
যাতে লেখা আছে “ধুমপান নিষেধ”। বড় স্বস্তির নিশ্বাস ফেললাম। যাক এই রেস্টুরেন্ট ধুমপান মুক্ত। কিন্তু, আশায় গুড়েবালি, লাঞ্চ শেষ করে বিল দিতে এসে দেখি ক্যাশে বসেই সিগারেট টানছেন ক্যাশিয়ার। এই হচ্ছে ধুমপানমুক্ত রেষ্টুরেন্ট।
অথচ, আইন কত করেই না বলে প্রকাশ্যে ধুমপান আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু, আজ অবধি কোথাও এই ধুমপান বিরোধি আইনের প্রয়োগ দেখিনি। এমন কি এই আইনের প্রয়োগ হয়েছে বলেও শুনিনি।
(আমার অন্য ব্লগ থেকে সংগৃহীত এবং সংশোধিত। আমি সেইসকল ব্লগের আইডি, ইমেইল, পাসওয়ার্ড সব ভুলে গেছি।)
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ রাত ১০:২৩
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×