somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তি যোদ্ধার গল্প।

১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাকী একটি ছেলে
জামাল মিয়ার শরীরটার অবস্থা বেশি ভাল না উঠানের এক কোনায় মাচার উপরে একটা ছেড়া কাথা দিয়ে শুয়ে আছে।শরীরের দোষ দিয়া লাভ কি বয়স তো অনেক হল আর কত চলবে এই জীবন গাড়ি?মনটা বেশ খারাপ একটা বিষয় কিছুতেই বুঝে উঠতে পারছে না। গতকাল চায়ের দোকানের একটা পত্রিকায় দেখল রাজাকারের জানাজায় লক্ষ লক্ষ মানুষ বিষয়টা প্রথমে সে বিশ্বাস করতে পারল না পরে জানাজা নামাজের ছবি দেখে বুঝতে পারল ঘটনা সত্যি। আরেকটা খবর দেখল রাজাকারের এ্যাম্বুলেন্সে জুতা নিক্ষেপ। জামাল সাহেবের মনে অনেক প্রশ্ন জাগে কিন্তু কিছু করার নাই কাকে প্রশ্ন করবে সবাই আছে দল নিয়ে বাস্তব কি কেউ জানে না জানতে চায় ও না। সে কোন পত্রিকার খবরই বিশ্বাস করে না কারণ এখন আর এই গুলো গণমাধ্যম নাই এইগুলো এখন হয়ে গেছে বিভিন্ন দলের দালাল। . জামাল সাহেবের মনে পরে যায় সেই ১৯৭১ সালের কথা। কত গল্প কত কষ্ট কত দুঃখ যে আছে তার মনে সেটা সেই জানে এক মাত্র। কিন্তু সেই মুক্তি যুদ্ধ এখন নাকি স্বার্থে ব্যাবহার হয়। কথাটা প্রথমে সে বিশ্বাস করে নাই যে একটা যুদ্ধ আবার কিভাবে স্বার্থে ব্যাবহার হয়। তবে সেটা বুঝতে পারল একদিন তাও নিজের চোখে দেখল। . কয়েক বছর আগে কে জানি আইসা খবর দিল মুক্তিযোদ্ধা ভাতা দিবে শুনে গর্বে বুকটা ভরে গেল এত দিনে সরকার একটা কাজের মত কাজ করছে। শেষ ফলাফল হল ১ সপ্তাহ ঘুরে শূন্য হাতে ফিরল জামাল মিয়া কাজের কাজ কিছু হল না তার নামি নাকি নাই লিস্টে।যাই হোক জামাল মিয়া মন খারাপ করেন নাই লিস্টে নাই তাই হয়ত পায় নাই অন্যরা তো পাচ্ছে মুক্তিযুদ্ধ মানেই তো ত্যাগ স্বীকার। মাস কয় পরেই জামাল মিয়ার মনটা ভীষণ খারাপ হয়ে গেল পাশের পাড়ার করিম মিয়া নাকি মুক্তি যোদ্ধাভাতা পাইছে। . অথচ জামাল মিয়ার স্পষ্ট মনে আছে সে যখন মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে যায় তখন করিম ধানের গোলায় লুকিয়ে ছিল সেই করিম ক্যামনে মুক্তি যোদ্ধা হয় সেইটা কিছুতেই জামাল মিয়ার মাথায় ঢুকে না। পরে একদিন করিম কে জিজ্ঞেস করেছিল তুই ক্যামনে পাইলি এই ভাতা। উত্তরে করিম বলেছিল আরে ব্যাটা মুক্তিযোদ্ধা হতে যুদ্ধ করা লাগে না ঠিক যায়গায় তেল দিতে হয় আর দল করতে হয় আরে কত লোক দল করে রাজাকার থেকে মুক্তি যোদ্ধা হয়ে গেল আর আমি তো সাধারন পাবলিক। জামাল মিয়া হ্যাঁ করে তাকিয়ে ছিল করিমের মুখের দিকে কিছু বলতে পারে নাই। . জামাল মিয়া সেলুনে গিয়া মাঝে মাঝেই রাজাকারের বিচার হচ্ছে এত দিন পরে সেইটা নিয়া গর্ব করে বলত। একদিন এক তরুণ তাকে একটা প্রশ্ন করেছিল যে চাচা রাজাকার কি কি শুধু একটা দলেই আছে নাকি সব দলেই আছে? জামাল মিয়া কিছুটা ঘাবড়ে গেছে কারণ এই টাইপের প্রশ্ন কেউ তাকে করতে পারে বলে সে মনে করে নাই কারণ সবাই কম বেশি জানে ১৯৭১ সালে সে যুদ্ধ করেছে। করিম মিয়া আমতা-আমতা করে বলে সব দলেই কম বেশি আছে। . তাহলে কি সবার বিচার করা উচিৎ না? নাকি শুধু বেছে বেছে একটা দলেরই করবে?এই বিচার কি রাজনীতির স্বার্থে করা হচ্ছে না?জামাল মিয়া কোন জবাব দিতে পারল না কারণ কিছু প্রশ্নের জবাব দেওয়া যায় না পাশ কাটিয়ে যেতে হয়। কিন্তু জামাল মিয়ার বুকটা মোচর দিয়ে উঠল কারণ এই প্রশ্নটা শুধু এই তরুণের না কোটি তরুণের প্রশ্ন।জামাল মিয়া তারা তারি সেলুন থেকে বের হয়ে গেল কারণ প্রশ্ন গুলোর উত্তর না দিতে পারায় এক ধরণের অসস্থিতে ভুগছে। . বের হতে হতে শুনল সেলুনের লোকটা বলছে যান সে কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিল। তরুণটি জিজ্ঞেস করল কি রকম মুক্তি যোদ্ধা বাস্তবিক নাকি সার্টিফিকেট ধারি কোনটা? কথাটায় টিটকারির সুর পুরাই স্পষ্ট ছিল। .
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×