somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পছন্দের মানুষটিকে প্রপোজ করুন রোমান্টিক উপায়ে!

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পছন্দের মানুষটিকে প্রপোজ করুন রোমান্টিক উপায়ে!

পছন্দের মানুষটিকে একটু সারপ্রাইজ আর রোমান্টিকভাবে প্রপোজ করতে সবাই চেয়ে থাকেন। কিন্তু প্রথম প্রেমের জালে পড়ে অনেকেই ঠিকভাবে বুঝে উঠতে পারেন না আসলে কী করা উচিৎ বা কী করলে পছন্দের মানুষটি খুশি হবেন। আপনি যাকে প্রপোজ করবেন সে বিষয়টিকে কতটা সহজভাবে নিবেন সেটিও নির্ভর করে প্রপোজের ধরনের উপরে। এ কারণে জেনে রাখুন কিছু রোমান্টিক পদ্ধতি যেভাবে আপনি আপনার পছন্দের মানুষটিকে প্রপোজ করতে পারেন।

১. সনাতন পদ্ধতিতে :

কিছুদিন আগে পর্যন্ত মানুষ চিঠিতে মনের কথা লিখে পছন্দের মানুষটিকে জানাত। এখন আর এই বিষয়টি কেউ করেন না। কেননা সবার হাতে হাতেই রয়েছে প্রযুক্তি নির্ভর বিভিন্ন মোবাইল। তাই এই প্রযুক্তির যুগে কেউ যদি এমন মিষ্টি মধুর একটি চিঠি পায় তাহলে স্বাভাবিকভাবেই সে অনেক বেশি খুশি হয়।

এ কারণে আপনার প্রপোজ পদ্ধতিটিকে অনেক বেশি রোমান্টিক করতে এই চিঠির বিষয়টি মাথায় রাখুন। সুন্দর রোমান্টিক কিছু ভাষায় লেখা চিঠি দিয়েও আপনি আপনার মনের কথা জানিয়ে দিতে পারেন পছন্দের মানুষটিকে।

২. কোনো নির্জন পরিবেশে উষ্ণ আমন্ত্রণ জানিয়ে :

সব কথা সব জায়গাতে বলা যায় না। এ কারণে এমন কিছু ব্যক্তিগত কথা রয়েছে যা অতি গোপনে এবং নির্জন কোলাহলমুক্ত পরিবেশে বলতে হয়। তাই কোনো নির্জন কোলাহলমুক্ত পরিবেশে পছন্দের মানুষটিকে উষ্ণ আমন্ত্রণ জানিয়ে মনের অব্যক্ত কথাটি বলে ফেলতে পারেন। এতে করে ফলাফল অবশ্যই বেশ রোমান্টিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩. লম্বা কোনো ভ্রমনে বলতে পারেন :

এই পদ্ধতিটি অনেকেই অবলম্বন করে থাকেন। এটিও আপনি প্রয়োগ করতে পারেন। পছন্দের মানুষটিকে নিয়ে লম্বা কোনো সফরে যেতে পারেন। সেখানে কোনো রোমান্টিক পরিবেশে বসে তাকে জানিয়ে দিতে পারেন মনের কথাটি।

৪. বিশেষ কোনো সারপ্রাইজ দিয়ে :

পছন্দের মানুষটিকে সারপ্রাইজ দিতে সবারই অনেক ভালো লাগে। আপনিও চাইলে আপনার পছন্দের মানুষটিকে বিশেষ কোনো সারপ্রাইজ দিয়ে জানিয়ে দিতে পারেন ভালোলাগার কথাটি। এটা কোনো উপহার বা গিফট হ্যাম্পার হতে পারে যেটি হবে অনেকটাই সিম্বলিক। যার মাধ্যমে আপনার মনের অর্ধেক কথাই বলা হয়ে যাবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×