বাবার ছুটির জন্য প্রিয় গুগলকে চিঠি
ঘটনাটি ছোট্ট কেটি আর তার ডিজাইনার বাবাকে নিয়ে। এক প্রতিবেদনে বাণিজ্য সাময়িকী বিজনেস ইনসাইডার জানিয়েছে, কেটি হচ্ছে ওয়েব জায়ান্ট গুগলে কর্মরত একজন ডিজাইনারের মেয়ে যে বাবার জন্মদিনের জন্য ছুটি চেয়ে একটি চিঠি পাঠিয়েছিল প্রতিষ্ঠানটিকে। হাতে লেখা ওই চিঠির জবাবও দিয়েছে গুগল। কেটি তার চিঠিটি লিখেছিল বাবার উর্দ্ধতন কর্মকর্তাকে উদ্দেশ্য করে।
“প্রিয় গুগল কর্মী,
বাবা যখন অফিসে যাবে তখন তিনি যাতে একদিনের ছুটি পান সে বিষয়টি কী তোমরা একটু দেখবে? যেমন ধরো, তিনি যেন বুধবারে ছুটি পেতে পারেন। কারণ বাবা শুধু শনিবার একটি দিনই ছুটি পান।
ইতি
কেটি
বি.দ্র. এটা বাবার জন্মদিন!
বি.বি.দ্র. আর এখন যে সামার সেটা তো জানোই”।
কেটির ওই চিঠিটি গিয়ে হাজির হয়, তার বাবার উর্দ্ধতন কর্মকর্তা সিনিয়র ডিজাইন ম্যানেজার ড্যানিয়েল শিপ্লাকফের কাছে। জুন মাসের ১৭ তারিখে পাল্টা একটি চিঠি লিখে তিনি কেটির বাবার কাজের প্রশংসা করেন এবং কেটির বাবাকে এক দিন নয়, বরং পুরো সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেন। শিপ্লাকফ তার চিঠিতে লিখেছিলেন-
“প্রিয় কেটি,
সুচিন্তিত চিঠি এবং অনুরোধের জন্য তোমাকে ধন্যবাদ।
তোমার বাবা, গুগলের জন্য এবং বিশ্বের লাখো মানুষের জন্য মজার আর সুন্দর ডিজাইন করেন এবং তিনি অনেক কঠোর পরিশ্রম করেন।
তার জন্মদিন উপলক্ষ্যে এবং গ্রীষ্মকালে বুধবারে ছুটি নেয়ার গুরুত্বটি বুঝতে পেরে আমরা তাকে জুলাইয়ের প্রথম সপ্তাহের পুরোটাই ছুটি দিচ্ছি।
এনজয়!
(স্বাক্ষর)
ড্যানিয়েল শিপ্লাকফ”
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।