পার্ট-টাইমের ফকির (বাস্তব অভিজ্ঞতা থেকে নেয়া) ............
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেশ কিছুদিন আগের কথা। ক্যাম্পাস থেকে ব্যাক্তিগত কাজে গিয়েছিলাম চকবাজার। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে গুলজার মোড়ের দিকে হাটা দিতেই হঠাৎ চোখে পড়লো এক রিকশাওয়ালা একটু আড়ালে গিয়ে এদিক-ওদিক তাকাচ্ছে। সন্দেহ লাগায় ফলো করা শুরু করলাম। কিছুক্ষণ পর দেখলাম রিকশাওয়ালা রিকশার সীটের নিচ থেকে প্যাকেটের মতন কি একটা যেন বের করছে। সন্দেহ আরো বেড়ে গেলো। এরপরও পাশের দোকানে ড্রিংকস করার ছলে ফলো করতে থাকলাম। এবার রিকশাওয়ালাটি প্যাকাটের ভেতর থেকে লম্বা একটি ব্যান্ডেজ বের করে পুনরায় এদিক-ওদিক তাকিয়ে ব্যান্ডেজটি পায়ে বাঁধা শুরু করলো। এরপর রিকশার সীটের নিচ থেকে একটি থালা বের করে ভিক্ষুক সেজে গেলো। হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগুতে লাগলো আর ভিক্ষা করতে লাগলো। এবার আসল মতলব বুঝতে পারায় ফলো করা ছেড়ে দিলাম। প্রায় দুই ঘন্টা পর ব্যাক্তিগত কাজ শেষে ফিরে এসে গুলজার মার্কেটের সামনে তাকে ভিক্ষা করতে দেখলাম। এমনভাবে বসে আছে যেনো এক্সিডেন্টে মারাত্নক আহত এক রোগী। আর সামনে রাখা থালায় ছড়িয়ে-ছিটিয়ে আছে অনেক টাকা। এ যেন এক ঢিলে দুই পাখি মারা। টাকাও ইনকাম হলো সাথে সাথে তার বিশ্রামও হয়ে গেলো। জানিনা এরকম বেশধারী পার্ট-টাইমের কতো ফকির আমাদের আশেপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে........।

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন