১৯৭১ সনে মুক্তিযোদ্ধা সহ বুদ্ধিজীবিগন সবার আগে এগিয়ে এসেছিলো বলেই না আজ স্বাধীন বাংলাদেশ। সেদিন ১৯৭১-এ তরুণ-তরুণী মুক্তিযোদ্ধা, মা-বোনেরা এবং শহীদগণ সর্বাগ্রে মান-সম্মান, ইজ্জৎ-সম্ভ্রম ক্ষুইয়ে এবং রক্তস্নাত হয়ে ও সবুজ ঘাস রক্তে ভিজিয়ে তাঁদেরই অপরিসীম ত্যাগের বিনিময়ে অপরুপ স্বাধীনতা আনে। আজো কি অর্থনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বা স্বাধীনতা কি জনতা পেয়েছে? নাকি জনতার দুয়ারে এগুলো আজও এসেছে? হতদরিদ্ররা কি দুই বেলা দুই মুঠো আহার কি জুগাড় করতে বা খেতে পাচ্ছে? শিক্ষা-চিকিৎসা-বাসস্থান ও নিরাপত্তা কি যথাযথো পাচ্ছে? বিদেশী প্রভুদের আগ্রাসন কি বন্ধ হয়েছে, নাকি অচিরে বন্ধ হবে? বিদেশী প্রভুরা কি এদেশের কাছে নরম হয়ে নরম সুরে কথা-বার্তা বলছে? নাকি ওদেরই শর্ত স্বাপেক্ষে টাকা বিনিয়োগ করে চলেছে? বাংলাদেশের সরবতা বিশ্বে ছড়িয়ে আছে, এটা সন্দেহ হীন। আরো বলি, দেশ থেকে সন্ত্রাস কি দূর হয়েছে? নাকি সর্বত্র অপতৎপরতা বেড়েই চলেছে? জনতা, অবসান চায় ক্ষুধা-বঞ্চনা ও অবিচারের হাত হতে। আমজনতা ওদের ন্যায্য প্রাপ্যতা পেতে চায়। আজও দেখি, নানা ক্ষেত্রে প্রাপ্তি মাত্রার বিপূল অপূর্ণতা ও অসমতা। নারীর ক্ষমতায়নে অসমতা এবং বেকারত্ব দূর করার ক্ষেত্রে প্রচেষ্টার অপ্রতুলতা। তাহলে অপূর্ণতা দূর হয়ে আশা করি প্রতিষ্ঠা পাবে সমবন্টন প্রথা? বেকারত্ব দূর করার জন্য সুনিশ্চিত প্রণীত হবে উজ্জ্বল সম্প্রসারিত প্রকল্প। এরুপ প্রশ্ন জনতার মনে অহরহ অনেকই জাগে। আজও কি মুক্তি পেয়েছে জনতা অর্থনৈতিক-রাজনৈতিক, গনোতান্ত্রিক পরিমন্ডলে ও অন্যান্য বিচরণ ক্ষেত্রে যেমন - সংস্কৃতিক-শিক্ষা-সেবার ক্ষেত্রে? প্রায় সকল ক্ষেত্রে জীবনযাত্রা প্রবাহ মিটাতে জনতাকে দৌঁড়াতে ও হাঁপাতে হচ্ছে অহরহ । জনতা তাই ক্লান্ত-শ্রান্ত ও প্রানান্ত। জনতাকে দৌড়াতে হচ্ছে জীবন চলতি পথে এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত। সেদিন ১৯৭১ এ পাকিস্তানী হায়েনাদের রক্ত চক্ষুকে মুক্তিযোদ্ধারা ছানাবড়া করে দিয়ে বীর বিক্রমে পশু শত্রকে পরাস্ত করে সোনার বাংলাদেশের অপূর্ব স্বাধীনতা ছিনিয়ে এনে লাল সবুজের মাঝে নব সূর্য খঁচিত দেশের পতাকা উড়ান। শেখ মুজিব ছাড়া এদেশের স্বাধীনতা অস্তিত্ববিহীন। তাঁর ডাক ছাড়া মুক্তিযোদ্ধারা ময়দানে নামেনি ৭১-এ সেদিন যুদ্ধের ময়দানে। আজও মনে হয় জনতা অভিপন্নতা নিয়ে চলছে। সৌরভ ও গৌরব অর্জনে বুঝি আরো অনেক পথ হাঁটতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

