বুশের প্রতি জাইদী ছুড়েছেন জুতা
তাইতো বিশ্বে পড়ে তড়িৎ নাড়া।
জাইদী সত্যি এক অনন্য বীর
বুশের প্রতি ছুড়েছেন সুতীক্ষ্ণ তীর।
জাইদী জুতা ছুড়ে মারে জোরে
বুশ যায় সামান্য হেলে আড়ালে।
বুশ গেছে এতে অবশ্যই তলিয়ে
যেনো মহা সমুদ্রের সেই অতলে।
বুশ, অসংখ্য নারীকে করেছে বিধবা
বিশ্বায়নের যুগে এ কোন ধরনের সভ্যতা
বিশ্ব ইতিহাসে ইরাকে নয়কি নারকীয় হত্যা?
রক্তে রক্তাক্ত ইরাক দেশ
ইরাক কিন্তু হয়েছে নি:শ্বেষ।
লংঘিত হলো বুশের জন্য মানবতা
বুশের জন্য ধূলিস্মাৎ হলো নৈতিকতা।
জাইদী ছিলেন অনড় ধীর-স্থির
এ কারনে জাইদী অনন্য বীর
জাইদী জানিয়েছেন প্রাণের ধিক্কার
বুশের উপায় নেই করার অস্বীকার।
একটু হলে কিন্তু জুতা মাথায় লাগে
তবুও বুশের ইজ্জৎ গেছে বিশ্বজুড়ে
আড়ালে গিয়ে বুশ মাথা বাঁচায়
বিশ্ব হতবাক হয়ে চেয়ে রয়।
জাইদীর জুতা মারার ঘটনা
বিশ্বে অনন্য তাই কি না?
যুদ্ধবাজ প্রেসিডেন্ট বুশ
সিদ্ধান্ত নিতে ছিলেন বেহুশ।
গোলাপের বদলে জাইদীর জুতা
লাগলে জুতা, যেতো বুশের মাথা।
প্রেসিডেন্ট বুশের ভ্রান্ত নীতি
বয়ে আনেনি বিশ্বে তার খ্যাতি।
বুশের যুদ্ধের সাজ-সজ্জা
বয়ে আনে বিশ্বব্যাপী বুশের লজ্জা।
বিশ্বে রয়ে গেলো বুশের কলংক
আরো রবে বিশ্বব্যাপী এ ছবির চিত্রাংক।
জাইদীকে ধরে করেছে লাত্থালাত্থি
বিশ্ব বিবেক বলে, হলো একি!
মধ্যপ্রাচ্য হয় সোচ্চার
বুশকে বিশ্ব দেয় ধিক্কার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



