somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতির জুয়া খেলা

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবুল গেল তার জ্যোতিষ বাবার কাছে। ডান হাতবাড়িয়ে বলল, বাবা! আমার ডান হাত চুলকায়।
কী আছে সামনে বলেন?
জ্যোতিষ বাবা বলল, তোর অর্থ প্রাপ্তি সুনিশ্চিত!
আবুল বলল, বাবা বাম হাতও চুলকায়!
... বাবা বলে, কী বলিস! তোর আরও অর্থ আসবে।
আবুল আনন্দিত গলায় বলল, বাবা বাবা, আমারডান হাঁটু চুলকায়।
জ্যোতিষ বলল, তোর তো বিদেশ যাত্রা হবেরে ব্যাটা।
খুশিতে গদগদ আবুল মহা উৎসাহের সাথে বলল, আমার বাম হাঁটুও চুলকায়!!
এইবার মহাবিরক্ত হয়ে জ্যোতিষী বলল, ওরে হারামজাদা, তোর তো চুলকানি রোগ হয়েছেরে!!!
এই ভুল আমরাও বার বার করি, কোনটা যে সৌভাগ্য আর কোনটা যে দুর্ভাগ্য সেটাই বুঝতে পারিনা। আমরা কি ডাক্তারের কাছে যাব নাকি জ্যোতিষের কাছে যাব তা-ই বুঝিনা। এই যেমন ধরুন রাজনীতিতে দল পাশ করার পর তারা কি জনগণের সান্নিধ্যে গিয়ে ভাল কাজ করে তাদের ক্ষমতা টিকিয়ে রাখবে, নাকি দরবেশ বাবা, সন্ত্রাস বাবাদের কাছে যাবে তা-ই তারা বুঝতে পারে না। যার ফলে প্রতি ৫ বছর পর পর নাকানি চুবানিও কম খেতে হয়না।কারণ,বিদেশে টাকা পাচারকারী, দুর্নীতিবাজ ইত্যাদি টাইটেলকে আমরা ব্যাজ হিসেবে বুকে ঝুলাই, আবার কোন কোন অন্ধভক্ত বলে তাদের পক্ষে কথা বলা হচ্ছে গণতন্ত্রের পক্ষে কথা বলা।আবার অন্যদিকে দেশের ভিক্ষার ঝুলি কালো বিড়ালরা খামচে ধরলেও ছাড়ানোর কোন চেষ্টা করি না। সে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা নেই বললেও অত্যুক্তি করা হয়না।
যতদিন সাধারণ জনগণ দ্বারা দলগুলোর প্রতিনিধি বাছাই করে মনোনয়ন দেয়া না হবে, ততদিন যে দলই যাক না কেন, আমরা যোগ্য প্রার্থী বা প্রতিনিধি পাব না।মিঃ বিনের এক সিরিয়ালে দেখেছি, সে শার্ট্ পছন্দ করছে অপু ১০ ২০ গুনে। যেটা সিলেক্ট হয় সেটা তার পছন্দ না। তাই যেটা সিলেক্ট হয় সেখানে তার পছন্দেরটা রেখে আবার গোনে। তারপর তার পছন্দেরটাই পড়ে।ঠিক তেমনি গত জাতীয় নির্বাচনে আমার এলাকায় তৃণমূল আওয়ামীলীগ কর্মীদের ভোটে যে লোক এগিয়ে ছিল মনোনয়ন দেয়া হয় তার চেয়ে ৪-৫ গুণ কম ভোট বা সমর্থন পাওয়া একজনকে। পাশের এলাকায় মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার এবং সাবেক এমপিকে বাদ দিয়ে দেয়া হল অন্য একজনকে। যদিও তারা পূর্ববর্তী সরকাররের অজনপ্রিয়তা প্রকট থাকার কারণে তারা পাশ করে, তবুও বলতে হয় যোগ্য লোক যোগ্য স্থানে বসেনি। তাহলে পরবর্তীতে এমন দলের ভরাডুবিতে আশ্চর্য হবার কোন কারণ দেখিনা।
আবার আজ কালীগন্জ এলাকায় নির্বাচন হল, এতে আওয়ামীলীগ থেকে মেয়রপ্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দেয়া হল সে কিছুদিন আগে বিএনপির হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিল। এখন বিএনপি থেকে বহিষ্কিৃত হয়ে সে আ.লী থেকে মনোনয়ন পেয়েছে। কিসের জোরে যে সে মনোনয়ন পেল তা জানি না, অনেকের মধ্যে অনেক কথা চালাচালি হচ্ছে এ নিয়ে। এবং কিছুক্ষণ আগে জানলাম সে নাকি ফেল মারল, তাও আবার অনেক ভোটের ব্যবধানে।এই যদি হয় অবস্থা, তাহলে নৌকার ভরাডুবি হলে দুশ্চিন্তার কোন কারণ দেখি না। কারণ দেশে আমার মত কিছু পাবলিক আছে যারা ঐতিহ্যের কারণে নৌকাকে সমীহ করে ঠিকই, কিন্তু ছিদ্রযুক্ত নৌকায় উঠতে ভয় পায়, আর ভাল মানুষকে ভোট দিতে কোন দল তা বিবেচনা করে না।কারণ ভাল মানুষ সে যে দলেরই হোকনা কেন, এলাকার মঙ্গল হবেই।কোন এক আ.লী প্রার্থীর বাড়িতে বাড়ি হওয়ায় নির্বাচনে হারার পর শুনতে হয় বাড়িতে আসা অমুসলিম মানুষের ঘর পোড়ানোর ও নির্যাতনের বেদনাতুর কান্নার রোল আরো অনেক শোকগাথা। তাই শুধু নৌকা নয়, তাই ধানেও যেন কোন চিটা না থাকে দেশের মানুষ সেটাও আশা করে। রাজনীতি হক গঠনমূলক, এটা যেন কোন জুয়া খেলা না হয়।আর দেশের মানুষ্ও যেন সে জুয়া খেলার গুটি না হয়।দেশের স্বার্থেই শক্তিশালী সরকারী ও বিরোধী দলের প্রয়োজন।
এতো কিছু সত্ত্বেও শুধু বলি,” আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।ভালবেসে যাব নিরন্তর”।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×