আমাদের দেশনেত্রীরা তাদের ডেড-ফোন নিয়ে যতটা উদ্বেগ, উৎকন্ঠা এবং এ নিয়ে ফোনালাপে যতটা সময় ব্যয় বা ঝগড়া করেছেন, তার কিয়দংশ সময় যদি শান্তিপূর্ণ ককটেল হরতালে এবং বিভিন্ন শান্তিপূর্ণ দাঙ্গা-হাঙ্গামায় ডেডমানুষ নিয়ে বিচলিত হতেন, তাহলে মনে হয় দেশে এত অশান্তি থাকত না। যার আপনজন হারায় সে বুঝে তার শোক কেমন, অথচ আমাদের তথাকথিত গণমানুষের নেতাদের কাছে তারা একটা জড় পদার্থ ফোনের চেয়েও তুচ্ছ, নগণ্য। হয়তো বা নজরুল এ কালে থাকলে আজো তার কন্ঠে ধ্বনিত হত...
” হিন্দু না ওরা মুসলিম? ঐ জিঞ্জাসে কোন জন,
বল মরিছে মানুষ সন্তান মোর মার....
দুর্ভাগ্য বাংলাদেশের, কারণ আমরা এমন নেতানেতৃদের কবলে যারা আমাদের পরিজন মনে করেনা। কিছু বস্তুগত ও জীবসদৃশ জড় পদার্থকে আপনজন মনে করে এবং সেসবের ডেড হওয়াতে কাঁদে বা ঝগড়া করে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


