![]()
বর্ষায় যখন বৃষ্টি নামে ঝুম ঝুম, প্রকৃতির সাথে নেচে ওঠে ওরাও। গর্তবাস থেকে বেরিয়ে নেমে পরে জলকেলিতে। গলা ফুলিয়ে চলে ঘ্যাঙর ঘ্যাঙর। সে এক নয়নাভিরাম দৃশ্য। একেকটা হলুদ ব্যাঙ যেন একেকটা হলুদ গাঁদা।কিন্তু কোথায় গেলো সেসব হলুদ ব্যাঙ !জলবায়ুর পরিবর্তনে জীববৈচিত্র্য আজ ধংসের মুখে। হলুদ ব্যাঙেদের বিলুপ্তিও এরই অংশ। এসব হয়তো রূপকথার গল্প হবে এক সময়।বর্ষায় হলুদ ব্যাঙ চোখে পড়ে না বললেই চলে। পড়বেই বা কি ভাবে। গ্রামের চালচিত্র বদলাচ্ছে। খাল-বিল ভরাট হচ্ছে। উজাড় হচ্ছে ঝোপ-ঝাড়। কৃষকের বাড়ীর নাগালে (হালটে) ডোবা নেই। অথচ গ্রামের এসব ছোট ছোট ডোবায়ই হলুদ ব্যাঙ ডিম দিয়ে বংশ বিস্তার করে থাকে।
ব্যাঙ ভীষণ কৃষিবান্ধব। পোকা-মাকড় খেয়ে কৃষকের ফসল রক্ষা করে ওরা। সার-কীটনাশকও ব্যাঙের বংশ বিস্তারে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আর ব্যাঙ নিধন তো চলছে অনেক থেকেই।এক ধরনের ব্যবসায়ীও ব্যাঙের শত্রুতে পরিণত হয়েছে। অভাবী মানুষ বস্তায় বস্তায় ব্যাঙ ধরে শহরের আড়তে নিয়ে বেচে দিচ্ছে। ফলে কখনো কখনো দেশে বর্ষা স্বরূপে এলেও গলা ফুলিয়ে ব্যাঙেদের ডাকাডাকি কমই শোনা যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম জানান, ব্যাঙ নিধন করে মানুষ পরিবেশের জন্য আত্মঘাতী হয়ে উঠছে। তারা বুঝতেও পারছে না উভচর এই প্রাণী পৃথিবীর ভারসাম্য রক্ষায় ভূমিকা কত বড় রাখছে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকে নন্দিনীর এক প্রশ্নের উত্তরে নেপথ্যে বলা হয়- এটা একটা ব্যাঙ। এই ব্যাঙ একদিন পাথরের কোটরে ঢুকেছিলো। সেখানেই টিকে ছিলো ৩ হাজার বছর। কিভাবে টিকে থাকতে হয় ব্যাঙ তা জানে। তবে কি ভাবে বাঁচতে হয় তা জানে না।
সত্যি রক্তকবরীর গল্পের মতোই ব্যাঙেরা টিকে থাকতে পারছে না। দিনে দিনে হারিয়ে যাচ্ছে।জানা গেছে, বিশ্বে ব্যাঙের প্রজাতি ৫ হাজার ৪৪৩ টি। এসবের মধ্যে অন্তত ১৫০ প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। আরো হাজারো প্রজাতি বিলুপ্তির পথে।
তথ্য সুত্র: রাইজিংবিডি.কম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



