শিবিরের দখলে মাঠ, বেলুনে উড়ছে যুদ্ধাপরাধী
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেলা পৌনে ২টা পর্যন্ত আশানুরুপ লোক সমাগম ঘটেনি রংপুর জেলা স্কুল মাঠে। তবে জমায়েত জনতার মধ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর চেয়ে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকের সংখ্যাই বেশি।
এরইমধ্যে খালেদার জনসভা মঞ্চের সামনের তিন পাশের জায়গা দখল করে বসেছে শিবির কর্মীরা। বিএনপির নেতা-কর্মীরা ছায়া খুঁজে অবস্থান নিলেও কাঠফাটা রোদ উপেক্ষা করে মঞ্চের সামনের স্থান দখল করে আছে শিবির।
দুপুর আড়াটার দিকে জনসভা শুরুর সময়েও দেখা গেলো জামায়াত-শিবিরের আধিক্য। বিভাগের আটটি জেলা থেকে শিবির কর্মীরা আসছে মিছিল নিয়ে। তাদের হাতের ফেস্টুন আর বড় বড় ব্যানারে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবি সম্বলিত শ্লোগান। balun-01মাঠে ৫টি বড় গ্যাস বেলুন ওড়ানো হয়েছে দড়ির আগায়। বেলুনে রয়েছে যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলাম, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ শীর্ষ যুদ্ধাপরাধীদের ছবি। শিবিরের সভাপতি দেলোয়ারকে জায়গা দেওয়া হয়েছে আলাদা একটি বেলুনে। এছাড়াও মাঠের ৫০ টি মাইকের স্ট্যান্ডে শীর্ষ যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়ে ফেস্টুন ঝোলানো। জনসভায় আসা জামায়াত-শিবির কর্মীরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি বা খালেদা জিয়াকে শুভেচ্ছা নয়, বরং দলের যুদ্ধাপরাধী নেতাদের মুক্তির দাবিতে শ্লোগান দিচ্ছে।
ফখরুল ছাড়াও, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুল এবং ১৮ দলীয় নেতাকর্মীদের অনেকেই দুপুর দেড়টার পর মঞ্চে ওঠেন।
তথ্য সুত্র:
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন