somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই নেত্রী যদি খেলা দেখতে যেতেন!

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটি জায়গায় দেশের ১৬ কোটি মানুষ মিলেছে এক বিন্দুতে। সেটি হচ্ছে খেলা। বিশেষ করে ক্রিকেট। ক্রিকেট বাংলাদেশকে যতটা দিয়েছে আর কোনো খেলাই ততটা দেয়নি। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এখন উদীয়মান পরাশক্তি! ক্রিকেট এখন বাংলাদেশের প্রাণ ভ্রমরা!

এক সময়ের ফুটবল পাগল জাতি এখন ক্রিকেটে মগ্ন। ভারতে ক্রিকেটকে মনে করা হয় আরেক ঈশ্বর, দেবতা। বাংলাদেশেও ক্রিকেট পুরো জাতিকে বিনি সুতোর মালায় যেভাবে গেঁথে রাখে তা বিস্ময়করই বটে!

আজ খেলা দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যেকার টি-টোয়েন্টি ম্যাচ মাঠে বসে উপভোগ করবেন। থাকবেন পুরষ্কার বিতরণী মঞ্চে। ওয়ানডে সিরিজ জয়ের ট্রফি তুলে দেবেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমের হাতে। হয়তো সঙ্গে উঠতে পারে টি-টোয়েন্টি জয়ের ট্রফিটাও।

কিন্তু এই বিষয়টি নিয়ে আমি খানিকটা স্বপ্নপ্রবণ। ভাবছি, আজ যদি দুই নেত্রীই মাঠে থাকতেন! একসঙ্গে বসে খেলা দেখতেন! থাকতেন পুরষ্কার বিতরণী মঞ্চেও!

প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী দু’জনকে একসঙ্গে কবে দেখেছিলো জাতি সে স্মৃতিও প্রায় বিস্মৃত হতে চলেছে। সেনাকুঞ্জের সেই ছবিও স্মৃতির এ্যালবামে মলিন হতে বসেছে। জানিনা, আবার কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ!

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানোর পর ক্রিকেট নিয়ে যেনো নতুন জোয়ার বইছে। আগের ৪-০ ব্যবধানকে ছাপিয়ে গেছে সাম্প্রতিক ৩-০। আর তাই টি-টোয়েন্টি নিয়ে আগ্রহের পারদ অতি তুঙ্গে। বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটও হয়ে গেছে। হবে আগামি বছরও।
কিন্তু টিকিট নিয়ে এতো আগ্রহ আগে কখনো দেখিনি। টিকিট নিয়ে বিক্ষোভ, ভাঙচুর আগেও হয়েছে। কিন্তু আজকের ম্যাচ নিয়ে যা হচ্ছে তা দেখিনি আগে। ধারণা করছি, হয়তো সবচেয়ে বেশি মানুষ আজ টিভির সামনে বসবেন বাংলাদেশের জয় দেখার জন্য।

এসময় দুই নেত্রীকে পাশে পেলে আমাদের আবেগের ভীতটা আরও শক্ত হতো। সব দ্বিধা ভুলে পেতাম এগিয়ে যাওয়ার সঞ্জীবণী।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষ শঙ্কিত। এভাবে আর কত হরতাল চলবে? অর্থনীতির উর্ধ্বমূখী সূচক নুইয়ে পড়ছে। শিল্প এবং উৎপাদনখাত স্থবির হচ্ছে। খেটে খাওয়া মানুষগুলো চোখে মুখে অন্ধকার দেখছেন। এভাবে কী চলতেই থাকবে?

মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন বিরোধী দলীয় নেত্রীকে। কিন্তু বিএনপি এখনো সংলাপের আহ্বানে কার্যকরভাবে সাড়া দেয়নি। ব্যক্তিগতভাবে মনে করি এ আহ্বানে সাড়া না দিলে ব্যাকফুটে যেতে পারে বিএনপি। কিন্তু মাননীয় বিরোধী দলীয় নেত্রী যদি গণভবনে যেতেন, দাবি তুলে ধরতেন; লাভ হতো বিএনপির’ই।

কেন না, গণভবনে গেলেই বিএনপি’র সব দাবি আওয়ামী লীগ মেনে নিতো, এমটা হতো না। সব দাবি না মানলে জাতির সামনে বিএনপি’র কিছু বলার সুযোগ থাকতো। দেশবাসীকে তারা বলতে পারতেন সংলাপে গিয়েছিলাম, সরকার মানে নি। ভোটার বা জনমত নিজেদের পক্ষে টানার একটা উপলক্ষ হাতে পেতো বিএনপি। এখন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া না দিলে নিরপেক্ষ ভোটারদের মনে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাবে।

বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে সংলাপ অনিশ্চিত। অনিশ্চিত সমঝোতাও। অনিশ্চিত দেশের ভবিষ্যত। এভাবে চলতে থাকলে হয়তো যেনতেন একটা নির্বাচনও হয়ে যাবে। নতুন সরকারও আসবে। সে সরকারের স্থায়িত্ব নিয়েও হয়তো প্রশ্ন থেকে যাবে।

অন্যদিকে নির্বাচনে অংশ না নিলে দল হিসেবে বিএনপিও ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ এরকম পরিস্থিতিতে অনেকেই ক্ষমতার লোভে দল থেকে বেরিয়ে যেতে পারেন। নেতা-কর্মীরাও হতাশ হয়ে যেতে পারেন।

আজ খেলা। তাই রাজনীতি নিয়ে বিশ্লেষণে যাবো না। একমাত্র রাজনীতি ছাড়া সব ক্ষেত্রেই আমরা এগিয়ে যাচ্ছি। পেছন হাঁটছি কেবল রাজনীতি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে।

বাংলাদেশের ক্রিকেট যেমন সুবাস ছড়াচ্ছে, তেমনি একটি রাজনৈতিক সুবাসে সুবাসিত হোক দেশের মাটি, দেশের মানুষ। সেই প্রত্যাশা আমাদের।

তথ্য সুত্র: রাইজিংবিডি
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×