সরকারের ই-সিটিজেন সার্ভিস কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ফরম অনলাইনে যুক্ত করা হয়েছে। ইউএনডিপির সহযোগিতায় প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত িি.িভড়ৎসং.মড়া.নফ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন থেকে সরাসরি এসব ফরম দেখা ও ডাউনলোড করা যাবে। বাংলা ও ইংরেজি ভাষায় দেওয়া ফরমগুলো পিডিএফ এবং ডকুমেন্ট (ওয়ার্ড) _দুই ভাবেই পাওয়া যাবে।
সব ফরম
পাসপোর্ট, ভিসা, নাগরিকত্ব, জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, আয়কর রিটার্ন, বিভিন্ন প্রতিষ্ঠানের নিবন্ধন, টেলিফোন ও গ্যাস সংযোগসহ নিত্যপ্রয়োজনীয় নানা রকম ফরম এই বিভাগে পাওয়া যাবে। ফরম ডাউনলোড করতে প্রথমে নির্ধারিত ফরমের নামের উপর ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় দেয়া ওই ফরমের পিডিএফ বা ওয়ার্ড ফরম্যাটে মুদ্রণ ও পূরণযোগ্য ফরম ডাউনলোড করা যাবে
মন্ত্রণালয় অনুসারে
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের ফরম 'মন্ত্রণালয় অনুসারে' বিভাগে পাওয়া যাবে। রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, নির্বাচন কমিশনসহ ৩৬ ধরনের ফরম এখানে দেয়া আছে।
শ্রেণী অনুসারে
জন্ম-মৃত্যু নিবন্ধিকরণ, নাগরিকত্ব ও অভিবাসন, বিভিন্ন ধরনের লাইসেন্স, বৃত্তি, শিক্ষা, সেবাসহ বিভিন্ন ফরম শ্রেণী অনুসারে এই বিভাগে ক্রমানুসারে সাজানো রয়েছে।
অনুসন্ধান
অনুসন্ধান বিভাগে সব ফরম ভিন্ন ভিন্ন বিভাগে দেয়া আছে। যে কোনো বিভাগে ক্লিক করলে ওই বিভাগ সংশ্লিষ্ট সব ফরম একসঙ্গে চলে আসবে। প্রয়োজনীয় ফরম এখান থেকেও ডাউনলোড করা যাবে।
ফিডব্যাক
সাইটটি সম্পর্কে আপনার কোনো পরামর্শ থাকলে সরাসরি ফিডব্যাকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবেন।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।