somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই-দুইটা গার্লফ্রেন্ড লইয়া পড়ছি আমি ফান্দে পার্বতীরে মায়া করলে চন্দ্রমুখী কান্দে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই-দুইটা গার্লফ্রেন্ড লইয়া পড়ছি আমি ফান্দে পার্বতীরে মায়া করলে চন্দ্রমুখী কান্দে



দেবদাস চরিত্রটি নাকি পুরোটাই শরৎচন্দ্রের কল্পনা। কিন্তু বিরহী প্রেমিক সমাজ বলে, দেবদাস ছিলেন, দেবদাস আছেন এবং থাকবেন। তবে তিনি কোথায় ছিলেন বা আছেন, সেটা কেউ জানাতে পারেনি। বাধ্য হয়ে ঘোড়ার ডিম টিমকে প্ল্যানচেটে বসতে হলো। প্রথম প্রথম দেবদাস নামে কাউকেই পাওয়া যাচ্ছিল না। আশা যখন ছেড়ে দিচ্ছিলাম, তখন নারী কণ্ঠের অনুকরণে 'দেবুদা' বলে ডাক দিতেই সাড়া পাওয়া গেল একজনের। কিন্তু আশ্চর্য! তিনি তো শাহরুখ খান! চলুন দেখা যাক_আসল ঘটনা কী? তার সঙ্গে আলাপচারিতা টুকলিফাই করেছেন অনি ইমতিয়াজ

:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((

আরে খান সাহেব, আপনি এলেন যে! আমরা তো দেবদাস বাবুকে খুঁজছিলাম।
জি, আমিই দেবদাস। বিশ্বাস না হলে গুগলে 'দেবদাস' লিখে সার্চ দিয়ে দেখুন।
তাহলে আপনার চেহারা শাহরুখ খানের মতো কেন?
আমি পারুর দুঃখে পৃথিবী ছেড়ে গেছি সেই কবে! নিজের চেহারা কেমন ছিল তা-ও মনে নেই। কয়েক বছর আগে বানসালি বাবুর ছবিতে দেখি শাহরুখ খান আমার জীবনের ঘটে যাওয়া গল্পে অভিনয় করছে। তাই ওর রূপ ধরেই চলে এলাম।
তো, খবর কী আপনার? পারুর জন্য এপার ছাড়লেন, ওপারে গিয়ে কি তাকে পেয়েছেন?
আর বলবেন না দাদা, দুই-দুইটা গার্লফ্রেন্ড লইয়া মহা ফাঁপরে পড়ছি। পারুর সঙ্গে যোগ হয়েছে চন্দ্রমুখী। এই দুজন আমার দুই কানের পাশে দাঁড়িয়ে সারা দিন শুধু ঝগড়া করে। ঝগড়া থামানোর জন্য দেবদাস মুভিতে অ্যাশ আর মাধুরীর 'ডোলারে ডোলারে' গানের নাচটাও দেখিয়েছিলাম। কিন্তু কোনো কাজ হয়নি।
আপনার বন্ধু চুনিলাল বাবুর কী অবস্থা?
সে ভালোই আছে। আগের মতোই সারা দিন গিলছে। পারু আর চন্দ্রমুখীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে আমিও পেয়ালায় হালকা-পাতলা চুমুক দিয়ে যাচ্ছি।
সামনের 'ভ্যালেন্টাইন ডে' নিয়ে কী প্ল্যান করলেন?
এবারের ভ্যালেন্টাইনে আমার প্রিয় অভিনেতা শাহরুখের 'হাতে সুরুজ পকেটে চাঁন' ছবিটি মুক্তি পাচ্ছে। চন্দ্র আর পারুকে নিয়ে ছবিটা দেখার চেষ্টা করব। অবশ্যই আলাদা শো'তে।
ছবির গল্প সম্পর্কে কিছু জানেন?
ছবির গল্প বড়ই চমৎকার! এর নাম প্রথমে ছিল 'সবার মুখে মুখে পান'। প্রতিটি দৃশ্যেই পাত্র-পাত্রী সবার মুখভর্তি পান থাকবে এবং পান চিবুতে চিবুতে সবাই সংলাপ ঝাড়বে। এটা কিন্তু আর কোনো ছবিতে আজ পর্যন্ত হয়নি। কিন্তু এত পান কেনার বাজেট ফেল করায় পরে এর নাম বদলে রাখা হলো।
আচ্ছা সত্যি করে বলুন তো, দেবদাসের এই করুণ পরিণতির জন্য কে দায়ী? আপনি না পার্বতী?
ছোটবেলাতেই পারুকে পটিয়ে ফেলেছিলাম। কিন্তু পারুর মাকে বড় হয়েও আর পটাতে পারিনি। খুবই কঠিন মহিলা। তবে 'ও পারুর মা, তোমার পারু কথা শোনে না' টাইপ একটা গান গাইলে মনে হয় কাজ হয়ে যেত।
আবার এপারে এলে পার্বতী না চন্দ্রমুখী, কাকে বেছে নেবেন?
ভাইজান, মাফ কইরা দেওন যায় না? মাফও চাই, দোয়াও চাই।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
এক দেবদাস আর কত! গল্পটা পাল্টে ফেলা দরকার। যেখানে পারুর সঙ্গে দেবদাসের বিয়ে হবে। তারপর সংসারের পাকেচক্রে পড়ে দেবদাস বুঝতে পারবে প্রেমিকা পার্বতী আর বউ পার্বতী ভিন্ন জিনিস। তখন কাহিনী পল্টি খেয়ে দেবদাস চন্দ্রমুখীর সঙ্গে জড়িয়ে পড়বে পরকীয়ায়। এদিকে দেবদাসের শরাবখেকো বন্ধু চুনিলাল পার্বতীর মনের অলিগলিতে মদের বোতল হাতে হেঁটে বেড়াবে আর হেঁচকি তুলবে। ভাবছি এই ছবি আমিই বানিয়ে ফেলব।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×