আমি দেখতে চাই না ; মুক্ত আকাশের বিহঙ্গের ডানা
দূর নক্ষত্রের আলোকে রাত্রি,
অবুঝ কিশোরীর হাতের পোষা ছানা
কোন এক রাতে ট্রেনের ঘুমন্ত মধ্যবিত্ত যাত্রী ।
আমি বুঝতে চাইনা, শীতের ঝরা পাতার আর্তনাদ
ঝরঝর বর্ষনের ধরনী কাঁপানো সুর
ছোট ছোট দাঁতের ফোকলা হাসির ডাক ;
তারাহীন রাতের নিস্তব্ধ নদীর কূল ।
আমি থাকতে চাই বহুদূরে, অনেক দূরে
কোন দূর নক্ষত্রের নিচে যেখানে শীতলতার হাতছানি:
কোন আলো নেই, নেই পেঁচার পাখা ঝাপটানি
কেটে যাবে ক্ষণ, সহস্র বছর ধরে হবু -
ছাড়তে পারিনি পিছুটান ।
ভুলতে পারিনি ভাইয়ের আর্তনাদ,
বাবার কোরান পড়ার মাতাল সুর,
মায়ের সস্তা চুড়ির রিনঝিন ঝংকার,
হাওয়ায় ভাসমান বোনের কলংকের মতো কালো চুল ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




