somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ উপহার হিসেবে নির্বাচিত ৫ টি ট্যাব..!

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রযুক্তির এই যুগে ঈদ উপহার হিসেবে প্রযুক্তিপণ্য হতে পারে অতুলনীয় ! আর তাইতো প্রিয়জনের জন্য উপহার নির্বাচনে প্রিয়টেকের ধারাবাহিক আয়োজনের পূর্বের পোস্টে ছিলো ঈদ উপহার হিসেবে সেরা ১০ টি স্মার্টফোনের উল্লেখযোগ্য ফিচার ও অন্যান্য তথ্য। সেই ধারাবাহিকতায় আজ থাকছে উপহার দেওয়ার মতো ৫ টি ট্যাব সম্পর্কিত তথ্য।

যারা মূলতঃ গেম খেলতে কিংবা মুভি দেখতে অধিক পছন্দ করেন তাদের জন্য উপহার হিসেবে ট্যাব হতে পারে অনন্য। বিশ্বব্যাপী স্মার্টফোনের চাহিদার পাশাপাশি বাড়ছে ট্যাবের চাহিদাও। দেশের বাজারেও রয়েছে নানা ব্র্যান্ডের ট্যাব । দেশীয় বাজারে থাকা নানা ট্যাবের সমাহার হতে ঈদ উপহার দেওয়ার উপযোগী ট্যাব হিসেবে প্রিয়টেকের পক্ষ হতে নিচের ৫ টি থ্রিজি ট্যাবকে বেছে নেওয়া হয়েছে-

Ainol Numy 3G Sword
ONDA V819 3G
Walton Walpad 8b
Asus Fonepad 7
FNF iFive Mini 3Gs Octacore
Ainol Numy 3G Sword:

স্বল্পমূল্যে মানসম্পন্ন ট্যাবের কথা ভাবলেই প্রথমে আসে চায়নিজ ট্যাব নির্মাতা প্রতিষ্ঠান আইনলের নাম। দেশের বাজারে থাকা Numy 3G Sword আইনলের ট্যাবটিতে মিডিয়াটেকের সম্পূর্ণ নতুন চিপসেট MTK8382 ব্যবহার করা হয়েছে। আইনলের এই ট্যাবটির উল্লেখযোগ্য দিক হলো এতে ডুয়েল সীম ব্যবহারের সুবিধা রয়েছে, এতে ডুয়েল সীম স্ট্যান্ডবাই সুবিধাও বিদ্যমান। এতে রয়েছে ৭ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ১ গিগাবাইটের র‍্যাম, ডুয়েল ক্যামেরা; রয়েছে থ্রিজি ভিডিও কলিং সুবিধাও। বেশ হালকা ওজনের (মাত্র ২৮০ গ্রাম) এই ট্যাবটি বর্তমানে দেশের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ১১,৪৯৯ টাকায়।


ONDA V819 3G: আরেক চায়নিজ ট্যাব নির্মাতা প্রতিষ্ঠান ONDA এর এই ট্যাবটির সবথেকে আকর্ষণীয় দিক হলো দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাকআপের জন্য এতে ব্যবহার করা হয়েছে ৫,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী ! ৭.৯ ইঞ্চি রেটিনা ডিসপ্লের এই ট্যাবে রয়েছে বিল্ট ইন থ্রিজি সুবিধা। ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ট্যাবে রয়েছে ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী, ডুয়েল ক্যামেরা, থ্রিজি ভিডিও কলিং সুবিধা; মাইক্রো সীমের এই ট্যাবে রয়েছে ৪কে রেজোল্যুশনের ভিডিও উপভোগের সুবিধাও। OTG (USB On The Go) সুবিধাসম্পন্ন এই ট্যাবটির বর্তমান বাজারমূল্য ১৫,৯৯৯ টাকা।


Walton Walpad 8b: ONDA V819 3G এর ন্যায় দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের Walpad 8b ট্যাবটিতেও ৫,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী দেওয়া হয়েছে। সুন্দর ছবি তুলতে এই ট্যাবের ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় CMOS সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ট্যাবটিতে ডুয়েল সীম ব্যবহারের সুবিধার পাশাপাশি ডুয়েল সীম স্ট্যান্ডবাই সুবিধাও বিদ্যমান। এছাড়া এর অন্যান্য স্পেসিফিকেশন অনেকটাই ONDA V819 3G এর মতো। ওয়ালটনের এই ট্যাবটির বর্তমান বাজারমূল্য ১৫,৯৯৯ টাকা।



Asus Fonepad 7: বর্তমানে বাজারে থাকা অধিকাংশ ট্যাবেই স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হলেও ব্যবহারকারী যেনো অপেক্ষাকৃত উন্নত গ্রাফিক্স ও শক্তিশালী চিপসেটের স্বাদ পান, সেজন্য আসুসের এই ট্যাবটিতে খ্যাতনামা চিপসেট নির্মাতা ইন্টেলের Atom Z2560 চিপসেট ব্যবহার করা হয়েছে। মাইক্রো-সীম ব্যবহারের সুবিধাসম্পন্ন এই ট্যাবে রয়েছে ১ গিগাবাইটের র‍্যাম, ১.৬ গিগাহার্টজ গতির ডুয়েলকোর প্রসেসর, রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ১.২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আরও আছে ৩,৯৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী। এই ট্যাবটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ১৭,৩০০ টাকায়।


FNF iFive Mini 3Gs Octacore: যারা অপেক্ষাকৃত উন্নত কনফিগারেশন ও আপগ্রেডেড অপারেটিং সিস্টেমের ত্যাব উপহার দিতে চান তারা ১.৭ গিগাহার্টজ ট্রু অক্টাকোর প্রসেসর ও অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেমের iFive Mini 3Gs ট্যাবটি বেছে নিতে পারেন। উন্নত পারফরম্যান্সের জন্য এই ট্যাবটিতে ২ গিগাবাইটের ডিডিআরথ্রি র‍্যামের পাশাপাশি জিপিউ হিসেবে Mali-450 MP4 ব্যবহার করা হয়েছে। ৭.৯ ইঞ্চি রেটিনা ডিসপ্লের এই ট্যাবটিতেও রয়েছে বিল্ট ইন থ্রিজি সুবিধা। সমৃদ্ধ স্পেসিফিকেশনের এই ট্যাবটি কিনতে আপনাকে গুণতে হবে ২১,৭০০ টাকা।


আমার টেকনোলজি ব্লগ www.TrueTips24.Com
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×