somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্ক পুনরুদ্ধারের ৫টি সহজ উপায়…?

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তোমাকে চাই। কিন্তু সেই চাওয়া মেয়েটির আর পূরণ হল না, ছেলেটা বলেছিল, “”আমার জীবনে তোমার থাকাটা দুর্বিসহ হয়ে উঠছে।” কলেজ শেষে রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিঙ্গনাল লাইটে লাল বাতি জ্বলতেই যেন চুরমার হয়ে গেল মন। অনেক ভেবেও মেয়েটা এর কোনও উত্তর খুঁজে পেল না। একটা সম্পর্কের ইতি।

বছর ঘুরল। এরপর দু’জনের জীবনে কত মানুষ এল গেল। কিন্তু সময়ের ঘুর্নিপাকে দুজনেই কোথায় যেন অনুভব করল, জীবনের মস্ত ভুলটা ঘটিয়ে ফেলেছে। বিনিদ্র রাত, নেশা করা, সবই বাড়তে থাকল। ছেলেটা মোবাইল ঘেঁটে পুরনো নম্বরটা বের করলেও তিন দিন হয়ে গেল একটা হাইব্রিড ল্যাঙ্গুয়েজও টাইপ করে উঠতে পারেনি। পাঁচ তলা অফিসের কাঁচের জনালাটা দিয়ে বৃষ্টি নেমে এলেও মেয়েটি এখনও অপেক্ষায়। “”ওতো পারত একবার SORRY লিখতে! তাহলেই সব রাগ গলিয়ে দিতাল।

অনেক পুরনো সম্পর্ক নতুন করে গড়ে তুলতে গেল যেটা দরকার, সেটা হল খানিকটা সময়। মনোবিদরা বলছেন, ৫টা জিনিস করলে আর দু’পক্ষ নিজেদের অভিমান স্রোতে ভাসিয়ে দিতে পারলেই কিন্তু ভেঙে যাওয়া কাঁচ জোড়া লাগানো সম্ভব।

যোগাযোগ: আরে বাবা, কী হবে না হবে এসব ভুলে একবার ফোনটা করেই দেখুন না। একে অপরের সঙ্গে যতটা বেশি কথা বলবেন, দেখবেন সব সহজ হয়ে যাচ্ছে। অতীতে যে যে কারণে ভাঙন ধরেছিল সেগুলো শুধরোতে কথা বলা সাহায্য করবে। তবে হ্যাঁ, যখন কথা বলবেন নিজের পুষে রাখা রাগগুলো সব ঝেড়ে কাষবেন একে অপরের সামনে। কিন্তু দোষ ধরা যাবে না। আসলে পরিস্থিইতি যাতে আরও ঘেঁটে না যায়, তার জন্যইতো সাহস করে কথা বলে উঠতে পারেননি। তাই নিজের ইগো গুলোকে লেকের পাড়ে রেখে এসে কথা বলুন দেখা করুন।

সময় দিন: নতুন করে পুরনো সম্পর্ক ফিরে পেতে যেটা দরকার একটু বেশি মনোযোগী হওয়া। সম্পর্কটা নিয়ে। ট্যাগ লাইন হিতে পারে- “সম্পর্ক সারাতে সময়’। পেশাদারিত্ত আর উদাসীনতা দূরে সরিয়ে মন দিন আপনার প্রিয়সঙ্গীর প্রতি। কাজের ফাকে এক আধটা এস এম এস। কিংবা হঠাৎ অফিস থেকে ফিরে পার্কে বা নিরিবিলি কোথাও চলে যাওয়া। এই সব। বিস্তারে বলার দরকার আছে কী? আপনার সঙ্গীকে ছাড়া যেতে হবে এমন সব সামাজিক অনুষ্ঠান কদিন বাদ দিনতো।

ডেটিং: হ্যাঁ। নতুন করে পকেট হালকা করতে হবে। ডেটিংয়ে যান। একবার যদি বুঝতে পারেন এর ওর পেছনে ছোটার থেকে দু’জনে একসঙ্গে থাকলেই নিরাপদ। তাহলেই দেখবেন ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে। সেক্ষেত্রে কার্যকরি হতে পারে ডেটিংয়ে যাওয়া। আপনার শহরের অচেনা জেয়গায় ঘুরে আসতে পারেন দু’জনে। না বাড়িতে বসে নেট ঝাপা সিনেমা নয়। যেতে হবে হলে কিংবা ডিনারে। সম্পর্কের একঘেয়েমি কাটাতে এগুল সাহায্য করবে।

সেক্স: মনবিদরা বলছেন, মনের কথা একন্তা ঘনিষ্ট হওয়া এসব দু’জনের মধ্যে হারিয়ে যাওয়া সম্পর্কে ভাঙন ধরানোর জন্য মূল অভিযুক্ত। তা হলে আর কী, দিন তাকে শুলে চড়িয়ে। না না সঙ্গীকে শুলে চড়াতে বলিনি। মনোবিদদের মতে, যত বেশি যৌন সম্পর্ক স্থাপন হবে তত দু’জনের মধ্যে একাত্ততা বাড়বে। যদি সম্পর্ক ফিরে দাড় করাতে হয়, তাহলে সময় এবার নিজেদের যৌন জীবন নিয়ে একটু বেশি ভাবার। বৈচিত্র আনতে হবে যৌনতাতেও। তবে সামাজিক ভাবে, অসামাজিক ভাবে নই।

শোনার ধৈর্য্য তৈরি করুন: একতরফা বকবক নয়। এবার একটু শোনার মানসিকতা তৈরি করুন। আপনি যদি চান আপনাকে সে গুরুত্ব দিক, তাহলে প্রয়োজন আপনারও তাঁকে একটু বেশি গুরুত্ব দেওয়া। আপনার একতরফা বয়ান বার্তা শুরু করার আগে প্রয়োজন সে কী বলতে চায় সেটা শোনার। ও একটু বোঝার। তার কী মত সেটা না জেনেই একতরফা ফয়সালা শোনানোর গোঁ থাকলে ত্যাগ করতে হবে সেটাকেও। আপনার মনের যে সব কৌতুহল, সময় দিলে দেখবেন আপনার সঙ্গী ধীরে ধীরে তার উত্তর দিতে শুরু করেছে।
আরও ভালবাসার সমাদান
সূত্র
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×