
ফুট পেট্রোল ডিউটি ছিল,ফজরের ওয়াক্তে হঠাৎ চোখে পড়ল হাসপাতালে দিকে ছুটে যাচ্ছে দুটো হোন্ডা,চালক সহ ছয়জন।এক ঘন্টাপর জানতে পারলাম ওরা ছিল মুমূর্ষু রোগী।ইতোপূর্বেই থানায় পৌঁছে গিয়াছে সংবাদ,
ডিউটি শেষ করে ব্যারাক এর কাছাকাছি পৌছে গেছি,আওয়াজ পেলাম মোবাইল টিমের সাথে এক যায়গায় যেতে হবে,পুলিশ ডিপার্টমেন্টে না নামের কোন শব্দ নেই,চেপে বসলাম গাড়িতে। গন্তব্য ভূয়াছড়ি ,ধানের ক্ষেত সরু রাস্তা দুর্গম গিরি আনসার ক্যম্প্ হয়ে প্রচন্ড ঠান্ডায় কেপে কেপে পৌছে গেলাম ভূয়াছড়ি ।এলাকার একজন মেম্বারকে সঙ্গে নিয়ে গেলাম ঘটনা স্থলে----

মুখ জানতে পেলাম তার পরিচয়,পরিচয়ে সে উপজাতি।


এলাকাবাসীর দাবী সে ডাকাত দলের সদস্য সে বেশ কজনকে কোপাইয়া রক্তাক্ত করেছে রোগী গুলো এখন হাসপাতালে।কিন্তু তার মুখে জানতে পারলাম ভিন্ন কথা--মদ খেয়ে পথ ভুলে অনিচ্ছাকৃত ভাবে চলে এসেছে বাঙালি পাড়ার ভিতর।প্রকাশ থাকে যে এই গ্রামে বেশ কয়েকটি সশস্ত্র আনসার পোষ্ট রয়েছে।এই ডাকাত দলের সদস্যটি যে রামদা দিয়ে মানুষ কোপিয়েছে সেই রামদাটি উদ্ধার হয়েছে,এই রামদায় রক্তের কোন আলামত মেশানো নাই।

বস্তাটির রং সবুজ দেহটির রং লাল
সবুজের বুকে লাল সে তো থাকবেই চিরকাল.......


সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



