জন্মদিন ও আমার অদ্ভুত পরিবার
২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবী ধ্বংসের দিন আমার জন্মদিন। কি পরম সৌভাগ্য আমার। জন্মদিন নিয়ে আমাদের পরিবারে কখনো আদিখ্যেতা ছিলোনা। আমাদের চার ভাই-বোনের জন্মদিন কবে বাবা বলতেই পারবেন না। কিন্তু মা ঠিকই মনে রাখেন। যেহেতু ঘটা করে পালন করা হয়না, মা তাই নিজের মত করে রোজকারের চেয়ে ভিন্ন কিছু রান্না করেন। খেতে বসার পর মা বলেন আজ কারো জন্মদিন। মনে মনে খুশি হলেও আমরা প্রকাশ করিনা। আমাদের পরিবারটা একটু অদ্ভুত।
অদ্ভুত এই পরিবারের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতাও আমি কখনো মুখ ফুটে ভাষায় প্রকাশ করতে পারবোনা। কিন্তু তারা ঠিক বুঝে নেবে। আজ চৌদ্দ বছরের বেশি সময় ধরে বেশির ভাগ সময় ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে আমি পরিবারের সান্নিধ্য বঞ্চিত। মুখে প্রকাশ না করলেও আমার মন পড়ে থাকে সেই অদ্ভুত পরিবারের কাছে।
আরেকটি জন্মদিন গেলো। তার মানে আরো একটা বছর। কতদিনই বা বাঁচবো। অথচ প্রয়োজনের খাতিরে পরিবারের সাথে সময় কাটানো আর স্মৃতি গড়ে তোলার সময় ও সুযোগ দু'টোই হারাচ্ছি। তবুও সৃষ্টিকর্তাকে জানাই অশেষ কৃতজ্ঞতা এই পরিবারে জন্ম দেয়ার জন্য।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন