কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার খোলা কলামে এক কলামিস্টের লেখা পড়ছিলাম, তার নাম ছিল প্রভাষ আমিন । লেখাটি ছিল সাম্প্রতিক ব্লগার, প্রকাশক হত্যা বিষয়ক । তো তিনি কিছুক্ষন সরকারকে ঝাড়লেন নিরাপত্তাহীনতার কারণে, কিছুক্ষন হত্যাকারীদের ঝাড়লেন । এক পর্জায়ে সে কিছুটা এমন লিখলেন যে, "আমি আগেও বলেছি, সরকারের নজরদারীর বাহিরে হাজার হাজার মাদ্রাসা রেখে জঙ্গি দমন করা যাবে না ।"
আশ্চর্য হলাম, মাদ্রাসা, যেখানে কিনা ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয় সেখানে তিনি জঙ্গি পেলেন কিভাবে? আদৌ কি এটা কোন যুক্তিসঙ্গত কথা? তার কি এটা জানা আছে যে, লোক সমাজে তিনি তার অজ্ঞতা প্রকাশ করলেন । তিনি কি এমন একটা প্রমান পেশ করতে পারবে যে, কোন মাদ্রাসা থেকে অস্র উধ্যার করা হয়েছে? কোন মাদ্রাসার ছাত্ররা শন্ত্রাসি কর্মকাণ্ড আণ্জ্ঞাম দিয়েছে? কোন মাদ্রাসার ছাত্ররা ধর্ষণে সেঞ্চুরি করেছে?
পারবে না লিখে রাখতে পারেন, কারণ মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়, এইসব অপকর্ম শিক্ষা দেওয়া হয় না ।
তবুও কেন কতিপয় বিকৃত মস্তিস্কের লোকেরা প্রতিনিত মাদ্রাসার উপরেই আঙ্গুল তুলে যায়?
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



