আবার তোমার কাছে যাব
ঠিক কখন জানিনা,
তবে যাবই,
একটা সময় অতিক্রান্ত করেছি , যাকে বলে দুঃসময়
বালিহাঁসেরা ফিরে গেছে ঘরে ক্লান্ত বিকেলে,
আকাশে আবির মেখে;
তবু আমি ভুল করেও লিখিনি বিদায়ের গান,
শুনেছি বাতাসের শব্দে তুমি বলেছ, “বিদায়,......”
বাগানবিলাসীরা আর সাজেনা সেদিন থেকে,
আমি জানি এখনো তুমি মেঘের সাথে মিতালি করো,
আমাদের প্রিয় বাটালী পাহাড়, ঝাউবন,সমুদ্র সৈকত তোমার এখনো প্রিয় ,
(আমি এখন দূষিত অন্ধকারে),
এবার যদি যাই, আর ফিরবনা
বাগানবিলাসীরা কষ্ট পাবে ।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



