এক জ্যোৎস্না রাতে,
হঠাৎ আমার দেখা হল ফুল পরিদের সাথে,
ফুলের বনে ঘুরে আমি নিচ্ছি ফুলের ঘ্রান,
চারি দিকে পরির নাচন, জুরিয়ে গেল প্রান ।
বন্ধু আমার ফুল পরিরা,নিল চাঁদের দেশে ,
স্বর্গ যেন হাতে পেলাম নিল আকাশে ভেসে
যাবার বেলায় ফুল পরিরা দিল উপহার
টুকটুকে লাল গোলাপ ফুল, ‘তাহিতি’ নাম তার ।
আলোকিত সে রাত ছিল আজকের ষোলই জুন,
তাহিতি তাঁরার জন্ম হল, তাওসিনের বোন ।

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



